IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> শিক্ষা >> টপ নিউজ >> মাউশির ছয় নির্দেশনা

মাউশির ছয় নির্দেশনা

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামের চলছে পাইলটিং। এটি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ৬টি নির্দেশনা দিয়েছে। সোমবার মাউশি তাদের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করে।

নির্দেশনায় যা রয়েছে-

ট্রাইআউটের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষকদের এনসিটিবি কর্তৃক বিভিন্ন সময়ে আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ। নতুন শিক্ষাক্রম অনুযায়ী উন্নয়ন করা শিখন-শেখানো সামগ্রী (শিক্ষক সহায়িকা, পাঠ্যপুস্তক, ওয়ার্কবুক) এবং প্রশিক্ষণের নির্দেশনা অনুসারে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। ট্রাইআউট কার্যক্রমের জন্য ষষ্ঠ শ্রেণির নির্ধারিত শাখায় শিক্ষার্থী সংখ্যা ৭০ এর বেশি রাখা যাবে না। ট্রাইআউট কার্যক্রমের জন্য শিখন ঘণ্টা, সাপ্তাহিক ছুটি, জাতীয় দিবস পালন, শ্রেণিকক্ষের বাইরে শিখন কার্যক্রম ইত্যাদি বিষয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুসরণ করতে হবে। নির্বাচিত প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির নির্ধারিত শাখায় শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম নতুন শিক্ষাক্রম অনুসারে সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় অধিদপ্তর বলছে, ১ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি, ২০২১’ এর আলোকে ষষ্ঠ শ্রেণির জন্য উন্নয়ন করা শিখন-শেখানো সামগ্রীর উপযোগিতা যাচাই (ট্রাইআউট বা পাইলটিং) কার্যক্রম পরিচালনার জন্য ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি, ২০২১’-এর আলোকে ষষ্ঠ শ্রেণির জন্য উন্নয়ন করা শিখন-শেখানো সামগ্রীর উপযোগিতা যাচাই (ট্রাইআউট বা পাইলটিং) কার্যক্রম পরিচালনায় এসব নির্দেশনা মানতে হবে।

সারাদেশে ৫১টি মাধ্যমিক স্কুল, ৯টি মাদরাসা এবং দুটি কারিগরিসহ মোট ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামের পাইলটিং চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news