IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> টাইগারদের স্বস্তির জয়

টাইগারদের স্বস্তির জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে টানা আট ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। আফগানদের দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের ব্যবধানে হারাল টাইগাররা।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে নাসুম আহমেদের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ২০ রানে টপঅর্ডার ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আফগানিস্তান।

পঞ্চম উইকেটে নজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি ৩৭ রানের জুটি গড়েন। এই দুই সেট ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। এক উইকেট নেন মোস্তাফিজ আর ৩ উইকেট নিয়ে আফগানদের ১৭.৪ ওভারে ৯৪ রানে গুঁড়িয়ে দেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল।

প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে যায় টাইগাররা। ৫ ওভারে মাত্র ২৫ রানে দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও নাইম শেখের উইকেট হারায় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে সেট হওয়ার আগেই আউট হন সাকিব আল হাসান। ৬ বলে মাত্র ৫ রান করে ফেরেন সাকিব। সাকিবের মতো একই অবস্থা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি ৭ বলে ১০ রানে ফেরেন।

১০.৫ ওভারে ৮০ রানে মুনিম, নাঈম, সাকিব, মাহমুদউল্লাহ আউট হওয়ার পর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা লিটন দাস। পঞ্চম উইকেটে লিটন-আফিফ যোগ করেন ৩৮ বলে ৪৬ রান।

এরপর মাত্র ১৮ বলের ব্যবধানে ৪ উইকেট পতনের কারণে ১৫৫/৮ রানে ইনিংস গুটায় বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৭তম ম্যাচে ৪৪ বলে চার বাউন্ডারি আর দুটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬০ রান করে ফেরেন লিটন দাস। লিটন আউট হওয়ার মাত্র এক বল ব্যবধানে ২৪ বলে ২৫ রান করে ফেরেন আফিফ।

টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নেমে ৮ রানে আউট হয়ে ফেরেন ইয়াসির আলী। তার মতো রানআউট হয়ে ফেরেন মেহেদি হাসানও।

১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নাসুম আহমেদের অফ স্পিনে বিভ্রান্ত হয় আফগানিস্তান ক্রিকেট দল।

ইনিংসের প্রথম ওভারেই উইকেট শিকার করেন নাসুম। প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করে শিকার করেন রহমানউল্লাহ গুরবাজের উইকেট।

ঠিক তৃতীয় ওভারে বোলিংয়ে এসে মাত্র ৩ বলে কোনো রান না দিয়ে শিকার করেন দুই উইকেট। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন হজরতউল্লাহ জাজাই ও দারউইশ রসুল। সেই ওভারে ১ রানে নেন দুই উইকেট।

ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে করিম জানাতকে সাজঘরে ফেরান নাসুম আহমেদ। ৩ ওভারে মাত্র ৭ রান খরচ করে আফগান টপঅর্ডার ৪ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান নাসুম আহমেদ।

চতুর্থ ওভারে পেস বোলার মোস্তাফিজুর রহমান অবশ্য উইকেট শিকারের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু উইকেটকিপার লিটন দাস ক্যাচটি লুফে নিতে পারেননি। বলটি তার গ্লাভসে লাগায় লাইফ পান নজিবুল্লাহ জাদরান।

নাসুমের পর আফগান শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ১১তম ওভারে সাকিবের করা পঞ্চম বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ডিপ কাভারে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ নবি।

দলীয় ৫৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে নজিবুল্লাহর সঙ্গে গড়েন ৩৭ রানের জুটি। ১৬ রান করে ফেরেন নবি। এরপর হাত খুলে খেলতে থাকা নজিবুল্লাহকে মুনিম শাহরিয়ারের ক্যাচে পরিনত করেন সাকিব। দলীয় ৬৬ রানে ফেরার আগে ২৬ বলে ২৭ রান করেন নজিবুল্লাহ।

অলরাউন্ডার রশিদ খানকে উইকেটে সেট হওয়ার সুযোগ দেননি তরুণ পেসার শরিফুল ইসলাম। তার বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে মাত্র ১ রান করার সুযোগ পান রশিদ খান।

১৮ বলে ২০ রান করা আজমতউল্লাহকে আউট করেন মোস্তাফিজুর রহমান। কায়েস আহমেদের পর মুজিব উর রহমানকে আউট করে আফগানদের ১৭.৪ ওভারে ৯৪ রানে প্যাকেট করে দেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31