ধূমকেতু প্রতিবেদক, পোরশা : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরে বীরমুক্তিযোদ্ধা ডাঃ বশিরুল হক শাহ্ চৌধুরী টেনিস মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নিতপুর ব্যাডমিন্টন এসোসিয়েশন এর আয়োজনে এতে ১৬টি দল অংশ গ্রহণ করে।
খেলায় অংশ গ্রহণকারি দলের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা দল ও নওগাঁ জেলা দলকে পরাজিত করে বিজয়ী হয়।
এর আগে সন্ধায় পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ও নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক খেলার উদ্বোধন করেন।
পরে রাত তিনটায় বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে পুরুস্কার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নিতপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবিব)।
এছাড়াও সাবেক চেয়ারম্যান আবুল কালাম চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (খোকন), ইউনিয়ন যুবলীগের সভাপতি জামিল সরকার উপস্থিত ছিলেন।
খেলার সার্বিক সহোযোগিতায় ছিলেন উপজেলা ক্রিড়া সম্পাদক শফিউর রহমান শিমুল।


