ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল)এর ১ম পর্বের খেলা সোমবার (৭ মার্চ) বাংলাদেশ পুলিশ ক্লাব আফগানিস্তানের খেলোয়াড় আমিরুদ্দিন সারাফির হ্যাট্রিকের সুবাদে ৪-২ গোলের ব্যবধানে হারায় স্বাধীনতা ক্রীড়া সংঘকে।
বিকাল সাড়ে ৩ টায় খেলা শুরু হলে পুলিশ ক্লাবের জারমানির খেলোয়াড় আদিল খোসখোস সুযোগ পেয়ে ২৬ মিনিটে ১টি গোলর যাত্রা শুরু করেন।
এর আমিরুদিন ৪৯, ৬১ ও ৭৮ মিনিটের মাথায় ১টি করে তিনি ৩টি গোল করে হ্যাট্রিকের খাতায় নাম লিখান।
এদিকে স্বাধীনতার পক্ষে পোল্যান্ডের খেলোয়াড় রাফাল উপরলিউজ জাবরুশিক ৫২ মিনিটে ১টি ও বসুয়িার খেলোয়াড় নেদু তুরকোভিক ৮২ মিনিটের মাথায় আরও ১টি গোল শোধ করেন। ফলে তারা ২-৪ গোলে হেরে যায়। দু’পক্ষই প্যানাল্টিতে ১টি করে গোল করেন।
আগামী (১১ মার্চ) এর খেলায় স্বাীনতা ক্রীড়া সংঘ ও আবাহানী লিমিটেড ঢাকা অংশ নেবে।


