ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল)এর ১ম পর্বের খেলা শুক্রবার (১১ মার্চ) অনুষ্ঠিত হয় ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আবাহনী লিমিটেড ঢাকা ও স্বাধীনতা ক্রীড়া সংঘ ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।
বিকাল ৩টায় খেলা শুরু হলে খেলার প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় দলীয় অধিনায়ক নাবিব নেওয়াজ গোলটি করে একধাপ এগিয়ে নিয়ে গেলে তারা প্রথমার্থের খেলায় ১-০ গোলে এগিয়ে থাকে।
দিত্বীয়ার্ধের খেলা শুরু হলে উভয় দল পাল্টাপাল্টি আক্রমণ করে খেলতে খেলতে স্বাধীনতার খেলায়াড় সুযোগ পেয়েই ৮০ মিনিটের মাথায় ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে।
পরে আর কোন পক্ষই গোল করতে না পারায় পয়েন্ট ভাগ হয়ে যায়। আগামী ১৮ মার্চ এই মঠে বাংলাদেশ পুলিশ ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র অংশ নেবে।
এই গুরুত্বপূর্ণ খেলা উপভোগ করার জন্য জেলা ফুটবল এসোয়িশেনের সভাপতি ওয়াহেদুন নবী সকল ক্রীড়া প্রেমিক সংগঠক ও নগরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন।


