IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> ব্যালন ডি’অরের নিয়মে পরিবর্তন, বাদ পড়ছে বাংলাদেশ

ব্যালন ডি’অরের নিয়মে পরিবর্তন, বাদ পড়ছে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : পেশাদার ফুটবলের ব্যক্তিগত অর্জনের সেরা স্বীকৃতি ব্যালন ডি’অরের নিয়মে চারটি পরিবর্তন আনা হয়েছে। এর ফলে এখন বাংলাদেশ এই পুরস্কারের জন্য খেলোয়াড় বাছাই করার ক্ষেত্রে বাদ পড়বেন।

কারণ নতুন নিয়মে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশ (নারী ফুটবলে ৫০টি দেশ) ভোট দিতে পারবে।

শুক্রবার (১১ মার্চ) গোল ডটকমের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে বছরের সেরা ফুটবলারকে পুরস্কৃত করতে ব্যালন ডি’অর দিয়ে আসছে। এই পুরস্কার একসময় শুধু ইউরোপের ফুটবলাররাই পেতেন। সে নিয়মে বদল এসেছে নব্বইয়ের দশকে। তখন ইউরোপের বাইরের ফুটবলারদেরও বিবেচনায় নেওয়ার সুবাদেই পেলে-ম্যারাডোনারা না পেলেও লিওনেল মেসিকে এই মঞ্চে দেখার সুযোগ মিলেছে।

এবারে চারটি বড় ধরনের যে পরিবর্তন এসেছে সেগুলো হল- ব্যাপ্তির পরিবর্তন, যৌক্তিক খেলোয়াড় নির্বাচন, ভোটার তালিকায় পরিবর্তন এবং সুস্পষ্ট নিয়ম। একটু ব্যাখ্যা করলে বিষয়গুলো সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। নতুন নিয়মে এক মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করা হবে। অর্থাৎ এ বছর ২০২২ ব্যালন ডি’অরে ২০২১-২২ মৌসুমের পারফরম্যান্সই শুধু বিবেচ্য হবে। ফলে কাতার বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচিত হবে ২০২৩ ব্যালন ডি’অরে। ফলে জাতীয় দলের পারফরম্যান্সের কারণে যারা পিছিয়ে পড়তেন, তাদের এবার জেতার সুযোগ অনেক বেড়ে যাচ্ছে।

দ্বিতীয় পরিবর্তন হচ্ছে- ব্যালন ডি’অরের প্রক্রিয়া শুরু হয় খেলোয়াড়দের তালিকা প্রস্তুতির মাধ্যমে। পুরুষদের জন্য ৩০ জন, মেয়েদের জন্য ২০ জন এবং গোলকিপার ও তরুণদের ক্ষেত্রে ১০ জন খেলোয়াড় প্রাথমিকভাবে বাছাই করা হয়। তালিকায় থাকা নামগুলো যেন তর্কাতীত, ন্যায্য ও প্রাসঙ্গিক মনে হয় সেটা নিশ্চিত করতে চাইছে ফ্রান্স ফুটবল। এত দিন এই পত্রিকার লেখকেরাই তালিকা দিতেন।

এবার ফ্রান্স ফুটবল ও লে’কিপের লেখকদের সঙ্গে এই পুরস্কারের দূত হিসেবে কাজ করা দিদিয়ের দ্রগবাও থাকবেন। এছাড়া গত কয়েক বছরে ভোটে ভালো পর্যবেক্ষণশক্তি দেখানোয় ছেলেদের ক্ষেত্রে ভিয়েতনামের সাংবাদিক থ্রুং আন এনগোচের কাছ থেকে ৩০ জনের নাম এবং মেয়েদের ফুটবলে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা হ্লাভাচকোভার কাছ থেকে ২০ জনের নাম চাওয়া হবে। সবার কাছ থেকে পাওয়া নাম থেকে চূড়ান্ত তালিকা দেওয়া হবে।

তৃতীয়ত ভোটার তালিকায় পরিবর্তন আনা। সর্বশেষ ২০২১ সালে ১৭০টি ভোটের বিধান ছিল। তবে এবারে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের (মেয়েদের ক্ষেত্রে শীর্ষ ৫০ দেশ) সাংবাদিক ভোট দিতে পারবেন। এর ফলে অভিজ্ঞতার মানটা নিয়ন্ত্রণ করা যাবে বলে অভিমত ব্যালন ডি’আর কর্তৃপক্ষের। কিন্তু নতুন এই নিয়ম অনুযায়ী বর্তমানে বাংলাদেশ, ভারতসহ উপমহাদেশের কোনো দেশই ভোট দিতে পারবে না।

সর্বশেষ পরিবর্তন হচ্ছে, ব্যালন ডি’অর ব্যক্তিগত অর্জনের পুরস্কার। তাই এখানে খেলোয়াড়ের ব্যক্তিগত অর্জন প্রথমে বিবেচ্য হবে। দ্বিতীয়ত, ফুটবল দলীয় অর্জনেরও খেলা বলে দলগত সাফল্য বিবেচিত হবে। তৃতীয় ধাপে একজন খেলোয়াড়ের মান দেখা হবে, তার খেলোয়াড়ি চেতনা দেখা হবে। আর শুধু এক মৌসুমের পারফরম্যান্সই বিবেচ্য হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31