IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্ট : বিসিবি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্ট : বিসিবি

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমানের কনসার্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২০ সালের মার্চে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে ‘মুজিব হান্ড্রেড কাপ’-এর দুটি টি-টোয়েন্টি ম্যাচের সাথে এ আর রহমানের কনসার্ট অনুষ্ঠিত হবার কথা ছিল। কোভিড-১৯ মহামারির কারণে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়ায় বিশাল আয়োজন থেকে পিছিয়ে যেতে বাধ্য হয় বিসিবি।

কিন্তু দুই বছর পরও সেই উৎসবের একাংশ আলোর মুখ দেখতে চলেছে। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে এখনই দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে পারছে না বিসিবি। শুধু কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড।

এ খবরটি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি আরও জানান, এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়েছে বোর্ড।

শুধুমাত্র এ আর রহমানই নন, এই উৎসবের মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আরও কয়েকজন সঙ্গীত তারকাও। বিসিবির অনুষ্ঠানে এ আর রহমান এই প্রথম পারফর্ম করবেন না। ২০১৪ সালে বাংলাদেশে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন এই প্রতিভাবান সঙ্গীতশিল্পী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31