IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> আদালতে জিততে চান নাসির

আদালতে জিততে চান নাসির

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটাররা যখন মাঠে ব্যাট-বল নিয়ে দৌড়াচ্ছিল, তখন নাসিরকে দৌড়াতে হচ্ছিল আদালত পাড়ায়। ব্যক্তিগত জীবন নিয়েই আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে জাতীয় দলের একসময়কার এই তুখোড় পারফরমারকে।

ভালোবেসে বিয়ে করেছিলেন তামিমা তাম্মি নামে এক রমনীকে। কিন্তু সেই তাম্মি ছিলেন রাকিবুল নামে আরেকজনের স্ত্রী। রাকিবুলের অভিযোগ, তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন তাম্মি, যা আইনত অবৈধ। সুতরাং স্ত্রীকে ফিরে পেতে আদালতে মামলা ঠুকে দেন রাকিবুল।

সেই মামলায় আবার পুলিশি তদন্তে নাসিরকে অভিযুক্ত হিসেবেই দেখানো হয়েছে। পিবিআই বলেছে, তাদের বিয়েই বৈধ নয়। ফলে এখন বিষয়টা নিষ্পত্তির ভার চলে গেছে আদালতের ওপর। সেখানে চলছে নাসির-তামিমার বিচার। সেখানেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে নাসিরকে। যার মধ্যে জানা গেছে, তাম্মি গর্ভবতী। তার গর্ভে নাসিরের সন্তান।

নানামুখী জটিলতার কারণে কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলও খেলতে পারেননি নাসির। অনেকেই ধরে নিয়েছিল ব্যক্তিগত জীবনের ঝামেলার কারণে হয়তো ক্রিকেট থেকে দূরে নাসির। কিন্তু আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে নাসির জানান, তিনি ইনজুরিতে ছিলেন। যে কারণে বিপিএল খেলতে পারেননি।

এ সময়ই তার কাছে আইনি লড়াইয়ের বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে নাসির স্পষ্ট জানিয়ে দিলেন, খেলার মাঠের মতো সবখানেই জিততে চান। যেহেতু তিনি খেলোয়াড়, কখনোই হারার জন্য খেলেন না। নাসির বলেন, ‘সবখানেই জিততে চাই। যেহেতু আমি খেলোয়াড়, আমি কখনই হারার জন্য খেলি না।’

তবে এখানেই ইতি টানলেন তিনি। মাঠের বাইরের এই বিষয়টা নিয়ে তিনি মোটেও কথা বলতে ইচ্ছুক নন। এ কারণে নাসির বলেন, ‘ওটা আমার ব্যক্তিগত জীবন, ওটা মাঠের বাইরেই আছে। তাই এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, প্রিমিয়ার লিগ নিয়েই কথা বলব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31