IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> চারঘাটে মাদককে কেন্দ্র করে ব্যবসায়ী খুন

চারঘাটে মাদককে কেন্দ্র করে ব্যবসায়ী খুন

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে সাহাবাজ আলী নামের এক মাদক ব্যবসায়ী খুন হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহাবাজ আলী ওই এলাকার আব্দুল জাব্বার আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত ২০/২২ দিন পুর্বে তাতারপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী কামাল হোসেন ও তার সহদ্বর কাফেল কে মাদকসহ আটক করে র‌্যাব-পুলিশের যৌথ দল। এরপর তাদের আদালদের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এরপর আটক মাদক ব্যবসায়ী কামাল হোসেন আদালতের মাধ্যমে সোমবার জামিনে মুক্ত হয়ে এলাকায় আসে।

তিনি আরও জানান, পরে কামালসহ তার ভাইকে ধরিয়ে দেয়ার সন্দেহে নিহত মাদক ব্যবসায়ী সাহাবাজকে মোবাইল ফোনে হুমকি ধামকি দেয়। তারই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহত সাহাবাজ নিজ গ্রামের মন্ডলপাড়া এলাকার আক্কাসের মোড়ে বসে গল্প করার সময় অতর্কিত ভাবে পেছন দিক থেকে একই এলাকার মনোয়ার হোসেনের ছেলে কামাল হোসেন ৭/৮ জন দলবল নিয়ে সাহাবাজকে এলোপাতারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় সাহাবাজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাহাবাজ মৃত্যুবরন করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31