IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> রিয়াল মাদ্রিদের জালে এক হালি গোল দিলো বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের জালে এক হালি গোল দিলো বার্সেলোনা

ধূমকেতু নিউজ ডেস্ক : বার্সেলোনার কাছে পাত্তাই পেল না রিয়াল মাদ্রিদ। রোববার রাতের ম্যাচে স্বাগতিকদের জালে এক হালি গোল দিয়েছে সফররত বার্সেলোনা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্ন্যাব্যুতে ৪-০ গোল ব্যবধানে জিতেছে জাভি হার্নান্দেসের শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেছেন আবেমেয়াং। এছাড়া একটি করে গোলের দেখা পেয়েছেন রোনাল্ড আরোহো ও ফেররান তোরেস।

নিজেদের মাটিতে জয়ের লক্ষ্যে খেলতে নামা রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুর দিকে বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকলেও ক্রমান্বয়ে খেলা গোছাতে থাকে বার্সেলোনা। এরপর চালাতে থাকের একের পর এক আক্রমণ। সেই সুবাদে ম্যাচের ২৯তম মিনিটে কাঙ্ক্ষিত প্রথম গোলের দেখা পায় সফরকারীরা। উসমান দেম্বেলে ডান দিক থেকে দারুণ ক্রস বাড়ান আর কোনাকুনি হেডে ঠিকানা খুঁজে নেন অবামেয়াং।

প্রথমার্ধের খেলায় আরও একটি গোল পায় বার্সেলোনা। ৩৮তম মিনিটে দেম্বেলের দারুণ ক্রসে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুয়ের ডিফেন্ডার আরোহো। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-০ গোল ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ফুটবলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবারও গোল খেয়ে বসে স্বাগতিকরা। এ সময় ব্যবধান তিনগুণ করেন বার্সেলোনার স্প্যানিশ তারকা ফুটবলার ফেররান তোরেস। এর চার মিনিট পর ব্যবধান চারগুণ করেন পিয়েরে এমেরিক আবেমেয়াং।

চার গোল খেয়ে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ এ সময় অনেকটা এলো-মেলো ফুটবল খেলত থাকেন। আর শেষ পর্য খেলে মেলেনি কোনো গোল। ফলে ৪-০ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন জাভির শিষ্যরা।

পুরো ম্যাচে অসংখ্য সুযোগ তৈরি করেছে বার্সেলোনা। প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৮টি শট নেয় তারা, যার ১০টি লক্ষ্যে। অবামেয়াং, ফেররান নিশ্চিত কয়েকটি সুযোগ নষ্ট না করলে ব্যবধান হতে পারতো আরও বড়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31