IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী

রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: ব্যবসায় চুরি থেকে সাবধান। মানসিক অশান্তির জন্য কাজে মন লাগবে না। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বাড়তে পারে। আজ কিছু পাওনা আদায় হতে পারে।

বৃষ: শরীর ভাল না থাকার জন্য কাজে অনীহা আসতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের সম্ভাবনা। রাস্তাঘাটে আঘাত থেকে সাবধান থাকুন।

মিথুন: কোনো মহৎ ব্যক্তির সাহায্যে বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জলপথে একটু সাবধান থাকুন। মানসিক শান্তি পেতে পারেন।

কর্কট: অংশীদারি ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে। ভাল কাজে আজ বাধা পড়তে পারে। খাওয়ার ব্যাপারে একটু অসুবিধা হতে পারে।

সিংহ: ব্যবসায় লাভ বাড়তে পারে। সঞ্চয়ের জন্য চিন্তা-ভাবনা। শুভ কোনো কাজের জন্য আজ যোগাযোগ হতে পারে। বাড়তি কোনো খরচ নিয়ে চিন্তা।

কন্যা: শিক্ষকদের সম্মান বাড়তে পারে। পেটের কষ্ট বৃদ্ধি পেতে পারে। কোনো কাজের জন্য গভীর চিন্তা করতে হতে পারে। সন্তানের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে।

তুলা: সকাল থেকে কাজের চাপ বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে উপকার পাবেন। যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক: আজ নিজের প্রতিভার প্রমাণ রাখার খুব ভাল সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের জন্য বিশেষ অনুকূল সময়। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে।

ধনু: বুকের কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুদের পরামর্শে কোনো কাজে হাত দেবেন না। যানবাহনে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

মকর: স্বাস্থ্যকর স্থানে ভ্রমণের আলোচনা। আজ কোনো কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। আজ কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে।

কুম্ভ: কর্মস্থানে খুব সাবধানে থাকুন, বিবাদ বাড়তে পারে। সঙ্গীতচর্চায় উপকার পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল পরিস্থিতি আসতে পারে।

মীন: ব্যবসায় অর্থ লাভে দেরি হতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় আজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news