IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ‘গণহত্যা’’

‘রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ‘গণহত্যা’’

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বহু বছর ধরে চলা দেশটির সামরিক বাহিনী কর্তৃক চালানো সহিংসতা, নির্যাতন-নিপীড়নকে ‘গণহত্যা’ বলে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় রোববার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটেনের দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন স্থানীয় সময় সোমাবার যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মিউজিয়ামের এক অনুষ্ঠানে এ পরিকল্পনা ঘোষণা করার কথা রয়েছে।

তবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

২০১৭ সালে আগস্ট মাসের শেষ দিকে রাখাইনে নতুন করে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন, হত্যা-ধর্ষণ শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। রোহিঙ্গাদের হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়।

সে সময় অং সান সু চি নেতৃত্বাধীন কথিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলেও তারা রোহিঙ্গাদের ওপর চালানো এ সহিংসতা ঠেকাতে পারেননি।

ওই সামরিক অভিযানের জেরে কয়েক হাজার রোহিঙ্গা নিহত হয়েছিলেন বলে ধারণা করা হয়। তবে প্রকৃত সংখ্যা এখনও জানা যায় না।

হত্যা-নিপীড়ন এড়াতে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেন সাত লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে তারা টেকনাফে বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অবস্থান করছেন।

রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের জেরে ইতোমধ্যে মিয়ানমারের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ‘গণহত্যা’ ঘোষণা করা হলে এটা মিয়ানমার সরকারের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করবে।

ইতোমধ্যে দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে মিয়ানমারের বিচার চলছে।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতাকে স্বাগত জানিয়েছেন ওরেগন থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক দলের সিনেটর জেফ মার্কলি।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ওপর চালানো বর্বর গণহত্যাকে অবশেষে স্বীকৃতি দেয়ার জন্য আমি বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31