IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> রাজশাহীর বাজারে কমছে না সবজির দাম

রাজশাহীর বাজারে কমছে না সবজির দাম

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাজারে নতুন সবজি উঠলেও কমেনি দাম। বরং পুরাতনের সাথে নতুন সবজির দাম একেবারে আকাশ ছোঁয়া। পুরোনো সবজির মধ্যে আলুর দাম সরকার নির্ধারণে করে দিলেও এখনো বাজারে বিক্রি হচ্ছে সেই আগের দামেই। এছাড়াও তেলের দামও বাড়ার পর আর কমেনি। বিশেষ করে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে ধান কাটা শুরু হলেও কমেনি চালের দাম। নতুন সবজি বাজারে উঠার পর এবং চালের দাম না কমায় বেকায়দায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষরা। সাধারণ মানুষ সারাদিন যা আয় করছেন তা দিয়ে চাল ও সবজি কিনেই শেষ হয়ে যাচ্ছে। অবশিষ্ঠ বলে লোকজনের কাছে থাকছে না বলে জানিয়েছেন অনেকেই।

শুক্রবার নগরীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, নতুন সিম বাজারে বিক্রি হচ্ছে ১শ’ ২০টাকা থেকে ১শ’ ৩০টাকায়, পটল ৫০-৬০ টাকা, নতুন ফুল কপি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০টাকা, বাঁধা কপি ১শ’ ৩০ টাকা থেকে ১শ’ ৪০টাকা, সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও এখনো বাজারে আলু বিক্রি হচ্ছে ৪০টাকা কেজি, নতুন আলু ১শ’ ২০টাকা থেকে ১শ’ ৩০টাকা, ধনেপাতা প্রতি কেজি ১শ’ ৫০ টাকা থেকে ১শ’ ৬০টাকা, শশা ৬০ টাকা, করলা ৬০টাকা, বেগুন ৫০ টাকা থেকে ৬০টাকা, মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১শ’ ৪০টাকা থেকে ১শ’ ৫০টাকা, নতুন পালং শাক ৪০টাকা, নতুন টমেটো ১শ’ ২০ থেকে ১শ’ ২৫টাকা কেজি, পেঁয়াজ ৮০টাকা কেজির নিচে মিলছে না। এছাড়াও প্রতি লিটার বোতল তেল বিক্রি হচ্ছে ১০৫ টাকা, খোলা তেল (সয়াবিন) এক লাফে ৮৫ টাকা থেকে ১শ’ ৫ টাকা কেজিতে উঠে গেছে। প্রতি লিটার পাম তেল বিক্রি হচ্ছে ১শ’ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন সবজির আমদানি কম। এছাড়াও বাজারে নতুন সবজি উঠলে তার দাম একটু বেশি হয়। যার কারণে বাজারে উঠা নতুন সবজির দাম বেশি। সাথে পুরাতন সবজির দামের হেরফের হয়নি। নতুন সবজির দাম বেশি হওয়ার কারণে এখনো লোকজন পুরাতন সবজির উপর নির্ভশীল। যার কারণে দাম কমছে না। চলতি মাসে দাম কমারও কোনো সম্ভাবনা নেই বলেও ব্যবসায়ীরা বনে করছেন। সবজির দাম বৃদ্ধির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষদের। বিশেষ করে যাদের পরিবারের লোকজন বেশি সেই সব পরিবার সবজি কিনতেই হিমশিম খাচ্ছে।

এদিকে রাজশাহীসহ এর আশপাশের উপজেলায় চলছে নবান্নের ধানকাটা উৎসব। কিন্তু ধান কাটা শুরু হলেও কমেনি চালের দাম। চাল বিক্রি হচ্ছে সেই আগের দামেই। ৫০টাকা কেজির নিচে মিলছে না চাল। বিশেষ করে চিকন চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা কেজিতে। বস্তাপ্রতি আড়াই থেকে তিনশ’ টাকা চালের দাম বাড়ার পর আর দাম কমেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930