IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি

টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি

ধূমকেতু প্রতিবেদক : টোল আদায়ের নামে রাজশাহীর গোদাগাড়ী ও কাটাখালি পৌরসভার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের নির্ধারিত টোলের প্রায় চারগুণ টাকা আদায় করা হচ্ছে। এ দুই পৌরসভা জোরপূর্বক বালুবাহী ট্রাক প্রতি ২০০ থেকে ২৫০ টাকা করে আদায় করছে। এভাবে প্রতিদিন কয়েকশো ট্রাক থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এর সঙ্গে খোদ পৌরসভার মেয়র জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৯ সালে প্রথম রাজশাহীর বালুমহাল চিহ্নিত করে জেলা প্রশাসন দরপত্রের মাধ্যমে ইজারা কার্যক্রম শুরু করে। ওই বছর রাজশাহী জেলা প্রশাসনের উন্নয়ন সভায় বালুবাহী ট্রাক থেকে টোল নির্ধারণ করা হয় সর্বোচ্চ ৬৫ টাকা। যা এখনও বলবৎ রয়েছে। চলতি বছর রাজশাহীর ৭টি বালুমহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে গোদাগাড়ীতে দু’টি, পবার কাটাখালি পৌরসভা এলাকায় একটি, চারঘাটে একটি ও বাঘায় ৩টি। কিন্তু জেলা প্রশাসনের টোল আদায়ের এ নির্দেশনা মানছেন না গোদাগাড়ী ও কাটাখালি পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু ও আব্বাস আলী। তারা ট্রাক প্রতি ২০০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত টোল নির্ধারণ করে দিয়েছেন। এ দুই মেয়রের বেঁধে দেয়া নিয়মে ইজারাদাররা জোরপূর্বক ট্রাক থেকে অতিরিক্ত টোল আদায় করছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ট্রাক মালিক বলেন, আমার ৩টি ড্রাম ট্রাকসহ ৯টি ট্রাকে প্রতিদিন বালু পরিবহন করা হয়। প্রতিবার বালু আনতে গেলে ড্রাম ট্রাকে ২৫০ টাকা এবং সাধারণ ট্রাক থেকে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। কাটাখালি পৌরসভায় আব্দুল হান্নান ও গোদাগাড়ীতে আনারুল বিশ্বাস নামের দুইজন টোল আদায় করেন। তিনি বলেন, অতিরিক্ত এ টোল আদায়ের প্রতিবাদ করলে ইজারাদাররা ট্রাকের চালক ও সহকারীদের মারধর করেন। গত ৩১ অক্টোবর রাতে গোদাগাড়ীতে ট্রাক থেকে ২৫০ টাকা টোল নেওয়ার প্রতিবাদ করার ইজারাদারের লোকজন ট্রাকের ড্রাইভার ও সহকারীকে মারধর করেছে।

প্রশাসনের নির্ধারিত টোলের অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি স্বীকার করে গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু বলেন, আনারুল বিশ্বাস নামের একজন পৌর টোল আদায়ের ইজারা নিয়েছে। বড় ট্রাক ২৫০ টাকা ও মাঝাড়ি ট্রাকের ২০০ টাকা টোল নির্ধারণ করে দেয়া হয়েছে। সে অনুযায়ী ইজারাদার টোল আদায় করছে। তবে অতিরিক্ত টাকা আদায়ের কারণ জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান।

কাটাখালি পৌরসভায় টোল আদায়কারী আব্দুল হান্নান বলেন, কাটাখালির চর শ্যামপুর বালুঘাটে ট্রাকের টোল আদায়ের জন্য ৪৩ লাখ ১৯ হাজার ৬৬৫ টাকায় ইজারা দেয় পৌরসভা কর্তৃপক্ষ। আমার নামে ইজারা হলেও এর সঙ্গে জড়িত রয়েছে ২০ জন। ইজারার ২৫ শতাংশ পৌরসভার মেয়র আব্বাস আলীর নিজের। বাকি ৭৫ ভাগ ১৯ জনের। পৌরসভা থেকে ট্রাক প্রতি ২০০ টাকা করে টোল আদায় করার জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে। এ নিয়ে কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহানা আখতার জাহান বলেন, বিষয়টি আমার জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930