IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা

মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা

ধূমকেতু নিউজ ডেস্ক : মাঝ আকাশে উড়ে যাওয়া একের পর এক বিমান থেকে আসতে শুরু করল অভিযোগ। কোনওটি মাটি থেকে প্রায় ৩৬ হাজার ফুট উপরে। কোনওটি প্রায় ৩৮ হাজার ফুট উপরে। প্রতিটি বিমানের পাইলটেরই অভিযোগ, আকাশের ওই উচ্চতায় তারা আগুনের গোলা দেখতে পাচ্ছেন। কেউ জানিয়েছেন, প্রচণ্ড আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে।

শনিবার সন্ধ্যায় একের পর এক বিমান থেকে এই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)।

কী দেখে এমন অভিযোগ? প্রথমে একেবারেই অন্ধকারে ছিলেন এটিসি কর্তারা। তাদের দাবি, একটি বিমান থেকে এমন অভিযোগ এলে না হয় ভাবা যেত, যে পাইলট কোনও কারণে ভুল দেখেছেন। আকাশে ওই উচ্চতায় মাঝে মাঝে নাকি এমন চোখের ভুল হয়।

কিন্তু, যখন একের পর এক বিমান থেকে এই অভিযোগ আসতে শুরু করে, তখন সত্যিই চিন্তায় পড়ে যান এটিসি কর্তারা।

কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, প্রথম খবরটা আসে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ। কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে ইন্ডিগোর পাইলট ৩৮ হাজার ফুট থেকে জিজ্ঞাসা করেন, “সামনে কি অনেক ট্রাফিক? আমি সামনে খুব আলো দেখতে পাচ্ছি।”

কলকাতা এটিসি মনিটরে দেখে, একটিমাত্র বিমান তখন দিল্লি থেকে কলকাতার দিকে আসছে। আর একটি বিমান সবে পটনা থেকে টেক-অফ করেছে। তারা ধন্দে পড়ে যান। কী দেখে পাইলট এমন অভিযোগ করলেন?

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এর পর একের পর এক বিমান থেকে প্রায় একই ধরনের অভিযোগ আসতে শুরু করে। বিমানচালকদের মধ্যে কেউ বলেন, আলোর ঝলকানিতে চোখ তার ধাঁধিয়ে যাচ্ছে। কেউ আবার বলেন, আগুনের গোলা দেখতে পাচ্ছি।

জানা গেছে, ঢাকা থেকে দুবাইয়ের পথে বাংলাদেশ বিমানের পাইলট ৩৬ হাজার ফুট উপর থেকে যখন অভিযোগ করেন, তখন তিনি জামশেদপুর ছাড়িয়ে জব্বলপুরের দিকে যাচ্ছেন।

ভুবনেশ্বর থেকে দিল্লি, কলকাতা মুম্বাই, কলকাতা থেকে দিল্লি প্রায় সবক’টি রুট থেকেই হয় আগুনের গোলা, নয় আলোর ঝলকানির অভিযোগ আসে বলে বিমানবন্দর সূত্রের খবর।

মুম্বাই থেকে স্পাইসজেটের বিমানের পাইলট জানান, তিনি আগুনের গোলা দেখতে পান পটনা থেকে কাঠমান্ডুর মধ্যের পথে।

এটিসি সূত্রের খবর, পর পর বিমান থেকে অভিযোগ পেয়ে অফিসারেরা দেশটির বিমান বাহিনী, ডিআরডিও (ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন)-এর সঙ্গে যোগাযোগ করেন।

তাদের দাবি, ধুমকেতু, উল্কাপাত অথবা ক্ষেপণাস্ত্র পরীক্ষা হলে তা আগে থেকে এটিসি-কে জানিয়ে দেওয়া হয়। কিন্তু, এ দিন সে রকম কোনও সতর্কবার্তা ছিল না। ফলে, তারা কার্যত বিভ্রান্ত হয়ে পড়েন। পরে এটিসি সূত্রে জানা যায়, পশ্চিম আকাশে উল্কাপাতের কারণেই সব মিলিয়ে মোট ১১টি বিমানের পাইলট এই অভিযোগ করেছেন।

কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন জানান, এ দিন কোনও উল্কাবৃষ্টি হওয়ার কথা ছিল না।

এপ্রিলের মাঝামাঝি এমন একটি ঘটনা ঘটার কথা। তার পূর্বাভাসও রয়েছে বলে জানান তিনি। এ দিনের ঘটনা নিয়ে তিনি বাখ্যা দিয়েছেন, মাঝেমধ্যেই আচমকা বাইরে থেকে ধুলো বা কোনও ছোট পাথরের টুকরো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে।

বায়ুমণ্ডলে প্রবেশের পরে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে সেই ধুলো বা পাথরের টুকরোগুলি জ্বলে যায়। এ ক্ষেত্রেও তেমন হতে পারে। তিনি এ-ও জানিয়েছেন যে, এই ধরনের ঘটনার আগাম কোনও পূর্বাভাসও থাকে না।

সূত্র: আনন্দবাজার অনলাইন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31