IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমরাস্ত্র দেয়ায় হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমরাস্ত্র দেয়ায় হুঁশিয়ারি রাশিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকা ইউক্রেনকে সমরাস্ত্র দেয়া অব্যাহত রাখলে মস্কো ও কিয়েভের মধ্যে যেকোনো শান্তি আলোচনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, হোয়াইট হাউজ ইউক্রেনকে সমরাস্ত্রসহ অন্যান্য সামরিক সহযোগিতা অব্যাহত রাখলে শান্তি আলোচনায় সফলতা আশা করা হবে বাতুলতা।

এর আগে কিয়েভ ও মস্কোর প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা আলোচনা সত্ত্বেও দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে মুখোমুখি আলোচনার পরিবেশ তৈরি করা সম্ভব হয়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, “ইউক্রেনের প্রতি সমরাস্ত্রের ঢল রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনাকে সফল হতে দেবে না। অবশ্যই এই ঘটনা আলোচনার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।”

পেসকভ আরো বলেন, “ওয়াশিংটন পুতিনের দুই মেয়ের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে হতভম্ব হয়েছে ক্রেমলিন। বিষয়টিকে তিনি রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের ‘বড় ধরনের উন্মত্ততা’ বলে অভিহিত করেন।”

এর আগে বুধবার আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ে ক্যাটেরিনা ও মারিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের বিরুদ্ধে পিতার সম্পদ গোপন করার অভিযোগ আনা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না।
সূত্র: পার্সটুডে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31