ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলো, তানোর থানা ০৪ জন, মোহনপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০৩ জন।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রাজশাহীর জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ০৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০১ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


