IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> রাজশাহীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে ফল

রাজশাহীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে ফল

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে এবং প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় রোববার (১০ এপ্রিল) থেকে ১২টি স্কুল নিয়ে মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে।

উদ্বোধনী দিনের খেলায় রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ৭ উইকেটে হারায় রিভারভিউ কালেক্টরেট স্কুলকে।

টস জয়ী রিভারভিউ ব্যাট করতে নেমে ৩৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২১৪ রান। দলের পক্ষে লিমন ৪৯, সামির ৫৩ ও সিয়াম ২০ রান করেন।

বিপক্ষে রোবায়েদ খান ২৭ রানে ৫টি ও সাজেদুল মাহবুব ৩২ রানে ৩টি উইকেট নেন। ২১৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল এন্ড কলেজ ৩১.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে (২১৬) রান।

দলের পক্ষে সোহেব কবীর ৮৫, সরিফ আব্দুল্লা ৭৯ রান করেন। বিপক্ষে সমির ৫০ রানে ৩টি উইকেট নেন।

আজকের খেলায় হাজি মুহাম্মদ মহসিন সরকারী স্কুল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অংশ নেবে।

স্কুল কমিটির আহ্বায়ক আবুল হোসেন এর সভাপতিত্বে এই টুর্ণামেন্টে উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওয়াহেদুন নবী।

বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মাকসুদা আলম রোজী ও প্রাইম ব্যাংকের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট শাখা প্রধান আব্দুল হালিম।

এসময় স্কুল কমিটি সদস্য সচিব মিজানুর রহমান মিজানসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31