IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা

রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: বন্ধুর সঙ্গে ভ্রমণের আলোচনা হবে। আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে তা কেটে যাবে।

বৃষ: প্রবাসী কারও আসার খবর পেতে পারেন। কোনও বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনের জট খুলে যেতে পারে।

মিথুন: বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির সমাগম হতে পারে। নিম্ন বিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে।

কর্কট: বেকারদের জন্য চাকরির সুযোগ বাড়তে পারে। আজ অযথা ব্যয় বেশি হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। উচ্চ এবং নিম্ন মেধার বিদ্যার্থীরা শুভফল লাভ করবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন।

সিংহ: সঠিক কোনও বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় গুরুত্ব দেয়ার চেষ্টা করুন।

কন্যা: সকালের দিকে মায়ের শরীরের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। আজ সমাজ সেবায় কিছু দান করতে ইচ্ছে করবে। সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। উচ্চাকাঙ্ক্ষা বাড়তে পারে।

তুলা: আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

বৃশ্চিক: চিকিৎসার জন্য অর্থ খরচ হতে পারে। ভাল কাজ করে মনে উৎফুল্লতা। আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনও সাহায্য পেতে পারেন। ঘরেবাইরে দায়িত্বের চাপে মানসিক ক্লেশ।

ধনু: পরের উপকার করে সম্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তির প্রাপ্তি যোগ। বায়ু পথে ভ্রমণে বাধা আসতে পারে। বাড়িতে অতিথি সমাবেশ।

মকর: ব্যবসায় বেশি মূলধন বিনিয়োগ না করাই শ্রেয়। অধৈর্য হলে কর্মে ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয় প্রসঙ্গে বিচক্ষণ হয়ে উঠতে হবে। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ।

কুম্ভ: পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি হতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা।

মীন: কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে বিবাদ। অর্থের ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট। মাথার যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031