IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ২০২৭ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার পরিকল্পনা টাইগারদের

২০২৭ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার পরিকল্পনা টাইগারদের

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল ১৯ বছর আগে। পরে ২০০৮ সালে অজিরা কেবল তিন ওয়ানডের জন্য বাংলাদেশকে আতিথেয়তা দিয়েছিল। এরপর কখনোই বাংলাদেশকে খেলতে ডাকেনি অস্ট্রেলিয়া। অন্যদিকে, ইংল্যান্ডে বাংলাদেশ একাধিকবার টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে গেলেও ২০১০ সালের পর ডাক পড়েনি।

২০২৩ থেকে ২০২৮ সাল পর্যন্ত মোট পাঁচ বছরের নতুন এফটিপি তৈরি করছে আইসিসি। নতুন এই এফটিপিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।

ইংল্যান্ডের সঙ্গে এখনও কথা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অস্ট্রেলিয়া সফর প্রায় চূড়ান্ত হয়েই আছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে দুই টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। ২০২৬ সালে অস্ট্রেলিয়া দুই টেস্ট খেলতে বাংলাদেশ আসবে।

বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস রবিবার মিরপুরে বলেছেন, ‘ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আমরা আশা করছি ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব। ২০২৭ সালে দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। পরিকল্পনা আছে। এখনও চূড়ান্ত হয়নি। ২০২৬ সালে ওরা আসবে। এছাড়া দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান সফর করার পরিকল্পনা বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ তো আছেই। কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে, পরে আপনারা জানতে পারবেন।’

সামনের এফটিপিতে আগের থেকে ম্যাচ বেড়েছে বাংলাদেশের, ‘আলাপ আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এরমধ্যে ৪০টির বেশি টেস্ট, ৭০ এর বেশি ওয়ানডে ও ৭৬টিরও বেশি আছে টি-টোয়েন্টি ম্যাচ। হতে পারে এখান থেকে কিছু বদল হতে পারে। এগুলো আইসিসি ও মহাদেশীয় ইভেন্টের বাইরে। এরপর তো আইসিসি ইভেন্ট আছেই। এরমধ্যে ত্রিদেশীয় সিরিজও খেলতে পারি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31