IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> শিক্ষা >> টপ নিউজ >> ‘শিক্ষকের মেয়ে হিসেবে আমি গর্বিত’

‘শিক্ষকের মেয়ে হিসেবে আমি গর্বিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশকে আমরা যেখানে নিয়ে যেতে চাই তার জন্য প্রয়োজন শিক্ষা। আর এই কর্মযজ্ঞে প্রধান সহযোগী শিক্ষকরাই। আমি নিজেও একজন শিক্ষকের মেয়ে। যার জন্য আমি গর্বিত।

সোমবার ঢাকা কলেজের বিসিএস সাধারণ সমিতি কর্তৃক আয়োজিত ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ বলেন, আমাদের অনেক সমস্যা। অল্প কদিনের ডিজির অভিজ্ঞতায় দেখেছি। আমাদের অনেক অপ্রাপ্তি আছে। আমরা যে মিনিস্ট্রিতে যায়, আমার সরাসরি ছাত্র সেখানকার যুগ্ম সচিব। অথচ ডিজির গ্রেড ৩।

এর প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের প্রথম গ্রেডে যাওয়ার সিড়ি নেই। ২য় গ্রেডের অল্প পদ দেয়া হয়েছে। তাও অনেক দূরে। আমরা চেষ্টা করছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুক্তিনির্ভর মানুষ। তার কাছে দাবি তুলে ধরা হলে অবশ্যই তিনি ব্যবস্থা করবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মাউশি ডিজি বলেন, আমাদের হেড মাস্টারদের গ্রেড ৩। আমাদের ডিজিরও গ্রেড ৩। অথচ ডিজির পদটা ১ নম্বর। আমাদের মগডাল দেখানো হলেও সিড়িটি রাখা হয়নি। অবশ্য শিক্ষামন্ত্রীর হাত ধরে সমস্যা সমাধানের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর শাহেদুল খবির। বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনসহ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news