IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> জি৭-এর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা

জি৭-এর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : সাত শিল্পোন্নত দেশের সংগঠন জি৭ রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এ নিষেধাজ্ঞায় রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা ধাপে ধাপে কমিয়ে আনবেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক সভায় এ ব্যাপারে একমত হন তারা। এদিকে রাশিয়ার সামরিক অভিযানের সংশ্লিষ্টতার অভিযোগে রুশ আর্থিক প্রতিষ্ঠান গ্যাজপ্রমব্যাংকের নির্বাহী ও অন্য কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ওপর একক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

জি৭ অন্তর্ভুক্ত দেশ গুলো হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।

এদিন সংগঠনের বর্তমান চেয়ারম্যান জার্মানির উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠক যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ জি৭ সদস্য দেশগুলোর নেতারা। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আলোচনায় বৈঠকে অন্তর্ভুক্ত করা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও।

বৈঠকের পর এক একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জি৭। এতে বলা হয়, আমরা রুশ জ্বালানির ওপর নির্ভরশীলতা থেকে ধাপে ধাপে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করছি। সেই লক্ষ্যে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করব।’

এদিকে রাশিয়ার তিন টেলিভিশন স্টেশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে প্রায় ২ হাজার ৬০০রুশ ও বেলারুশীয় কর্মকর্তার ওপর ভিসা কড়াকড়ি আরোপ করেছে। এছাড়া এসময় রাশিয়ার গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান গ্যাজপ্রমের একাধিক নির্বাহী কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31