IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘অমৃতি’ বলে বিপাকে খরাজ

‘অমৃতি’ বলে বিপাকে খরাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলা ইন্ডাস্ট্রির ১ নম্বর নায়িকা হিসেবে কয়েক বছর আগেও নেওয়া হত ঋতুপর্ণার নাম। এখনও প্রতিযোগিতার বাজারে অভিনয় দিয়ে দর্শক মনে নিজের জায়গা ধরেই রেখেছেন। তবে, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে তাকে ঘিরে যেন একটা রোষ তৈরি হয়েছে ভক্তদের একাংশের মনে। বেশ কয়েকবার নিজের পক্ষ নিয়ে বলার চেষ্টা করেও লাভ হয়নি।

বিতর্কের মধ্যেই তার অভিনীত ‘বেলাশুরু’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এমন সময়ে সিনেমাটির সহ-অভিনেতা খরাজ মুখোপাধ্যায় তাকে নিয়ে করা একটি মন্তব্যে যেন বিতর্কে নতুন করে ঘি ঢেলে দিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে খরাজকে বলা হয়েছিল ‘বেলাশুরু’ সিনেমার তারকাদের একটা করে মিষ্টির সঙ্গে তুলনা করতে। এতে খরাজ ওই সিনেমার অভিনেতা শিবপ্রসাদকে তুলনা করেন পানিভর্তি সন্দেশের সঙ্গে- যার ভেতরটা নরম আর বাইরেরটা শক্ত, নন্দিতাকে বলেন নলেন গুড়, সৌমিত্র চট্টোপাধ্যায়কে রাবড়ি, স্বাতীলেখা সেনগুপ্তকে পান্তুয়া, অপরাজিতাকে আঢ্য রসগোল্লা। আর ঋতুপর্ণাকে বলেন অমৃতি।

ব্যস আর কী, শুরু হয়ে যায় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, তবে কি তিনিও ঋতুপর্ণাকে ‘জিলাপির মতো প্যাচালো বললেন?

শেষ পর্যন্ত নিজের বক্তব্যকে বদলে নিতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করতে হয় খরাজকে। এমনকী তিনি ক্ষমাও চান ঋতুপর্ণার কাছে।

খরাজ বলেন, ‘‘ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা ঋতুপর্ণা। উত্তমকুমারের মৃত্যুর পর যখন ইন্ডাস্ট্রি ডুবতে বসেছিল তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশ্রী রায়, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়দের হাত ধরে বাংলা বিনোদন দুনিয়া বেঁচে ছিল।’’

এরপরই ঋতুপর্ণার কাছে প্রকাশ্যে ক্ষমা চান খরাজ। এমনকী নায়িকার সম্পর্কে বলেন তিনি খরাজের চোখে ‘লক্ষ্মী’।

সঙ্গে এও বলেন, ‘‘অনেকেই বলে মিডিয়াতে লবিং করে ওরা নিজের জায়গা ধরে রেখেছে। আমি তাহলে বলব অন্য অভিনেতাদের হাতেও তো সেই সুযোগ ছিল, তারা সেটা করেননি কেন। অনেক পরিশ্রম করে আজ ওরা এই জায়গায় পৌঁছেছে। এখনও ভালো ভালো কাজ উপহার দিচ্ছে। এটাকে সম্মান দেওয়া উচিত।’’

সূত্র: হিন্দুস্তান টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31