IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> চাইনিজ ভেজিটেবল তৈরির রেসিপি

চাইনিজ ভেজিটেবল তৈরির রেসিপি

ধূমকেতু নিউজ ডেস্ক : চাইনিজ ভেজিটেবল খেতে কে না পছন্দ করেন। বিশেষ করে ফ্রাইড রাইসের সঙ্গে এই বিশেষ সবজির পদ না থাকলে তো চলেই না! চাইনিজ ভেজিটেবল সবাই রেস্টুরেন্টে গিয়েই বেশি খান।

তবে চাইলে ঘরেও রেস্টুরেন্টের চেয়ে ভালো চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারবেন। জেনে নিন এই পদ তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. মুরগির বুকের মাংস পরিমাণমতো
২. গাজর মাঝারি ৪-৫টি
৩. কাঁচা পেঁপে মাঝারি সাইজের ১টি
৪. ক্যাপসিকাম লাল, হলুদ কিংবা সবুজ রঙের ১টি করে
৫. কালো গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৬. সয়াসস ১ টেবিল চামচ
৭. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৮. চিনি ১ টেবিল চামচ
৯. গরম পানি ২ কাপ
১০. আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে ও
১১. পেঁয়াজ ৪ ভাগ করে ছাড়িয়ে নিতে হবে।

পদ্ধতি

ক্যাপসিকাম বাদে সব সবজি আলাদাভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময়ে একটু লবণ ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে সবজির রং ঠিক থাকবে। সবজিগুলো আধাসেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন যেন গলে না যায়। সবজি সেদ্ধ হয়ে গেলে পানি ছেঁকে নিতে হবে।

এবার একটি প্যানে তেল গরম করে আদা ও রসুন হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন। তারপর সেদ্ধ করা মুরগির মাংস দিয়ে ভাজতে হবে। সঙ্গেএকটু লবণ, গোলমরিচ গুঁড়া ও সয়সস দিয়ে আরও ৪-৫ মিনিট ভাজতে হবে।

এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আরও ১-২ মিনিট নেড়ে সব সবজি দিয়ে নিন। ৪-৫ মিনিট ভালো করে নেড়ে ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রাখুন।

৫-৬ মিনিট পর ঢাকনা খুলে কর্নফ্লায়ারের মিশ্রণ দিয়ে দ্রুত নাড়তে হবে। তারপর আরও ২-৩ মিনিট রান্না করুন। এবার চিনি ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news