IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
Home >> জাতীয় >> লিড নিউজ >> আর্থিক ক্ষমতা কমলো পরিকল্পনামন্ত্রীর

আর্থিক ক্ষমতা কমলো পরিকল্পনামন্ত্রীর

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিকল্পনামন্ত্রীর আর্থিক ক্ষমতা কমানো হয়েছে। মঙ্গলবার (১৭ মে) পরিকল্পনা কমিশনে এ সংক্রান্ত নতুন পরিপত্রের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় তিনি পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদনও দেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন করে দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কিন্তু এখন তিনি কারিগরি বা উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না।’

এনইসি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আগে কারিগরি প্রকল্পে অনুমোদনের ক্ষেত্রে কোনও বাধা ছিল না। কিন্তু এখন ৫০ কোটি টাকার বেশি প্রকল্প হলে একনেক সভায় অনুমোদন নিতে হবে।’

সচিবের বক্তব্যের পরপরই হাসির ছলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার ডানা কাটা হলো।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news