IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> ৩৬৫’তে থামলো বাংলাদেশ

৩৬৫’তে থামলো বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : একে একে আউট হয়ে সাজঘরে ফিরেছেন বাংলাদেশের নয় ব্যাটসম্যান। ক্রিজের এক প্রান্তের মাটি আকড়ে ধরে তখনও একা লড়াই করে যাচ্ছেন মুশফিকুর রহিম।

তাকে সঙ্গ দিচ্ছেন এগারো নাম্বার ব্যাটসম্যান এবাদত হোসেন। দুজন মিলে লাঞ্চ বিরতিতে নিয়ে গেলেন দলকে। মুশফিকের সামনে তখন আশা ডাবল সেঞ্চুরির, এদিএক দলের রানটাও ছাড়িয়ে যেতে পারতো চারশ।

তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে সেসবের কিছুই আর হয়নি। এবাদত হোসেনকে স্ট্রাইক দিতে চান না বলেই ডাবলস নিতে গিয়েই বাধলো বিপত্তিটা ননস্ট্রাইক প্রান্তে রানআউট হয়ে গেলেন এবাদত।

১৭৪ রানেই অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরির স্বপ্নটাকে মাটি চাপা দিতে হলো। টাইগারদেরও চারশ রান ছাড়ানোটা আর হলো না, মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম ইনিংসে বাংলাদেশকে থামতে হলো ৩৬৫ রানেই।

‘মি.ডিপেন্ডেবল’ ডাকনামটা এমনি এমনিই যে পাননি মুশফিক সেটির প্রমাণ আরো একবার দিলেন মিরপুর টেস্টে। দলের ব্যাটিং বিপর্যয়ের সময় একা বুক চিতিয়ে লড়াই করাটাকে যে অভ্যাসেই পরিণত করেছেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।

লঙ্কানদের বিপক্ষে এই দ্বিতীয় টেস্টে প্রথম দিনে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারানোর পর লিটন দাসকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক ২৭২ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেছেন। দলও পেয়েছে বড় রান দাঁড় করানোর আশা।

দ্বিতীয় দিনের সকালের শুরুটা আবারও যখন প্রথম দিন সকালের প্রতিচ্ছবিই দেখাচ্ছিলো, তখনও উইকেট আগলে রেখে বুক চিতিয়ে ঠায় দাঁড়িয়ে গেলেন মুশফিক। লঙ্কান পেসারদের তোপে দল যখন বিপদের মুখে, আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাসও ফিরে গেছেন সাজঘরে, মোসাদ্দেকও ফিরেছেন রানের খাতা খোলার আগেই, তখনও একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে গেছেন মি. ডিপেন্ডেবল।

তাইজুলকে নিয়ে অষ্টম উইকেটে ৪৯ রানের জুটি গড়ে আবারও বড় রানের স্বপ্নের পালে হাওয়া লাগিয়েছেন। তাইজুল-খালেদও যখন ফিরে গেলেন শেষ উইকেটে এবাদতকে সাথে নিয়ে মাটি কামড়ে পড়ে থেকেছেন উইকেটের উপরে। লঙ্কান বোলারদের যেন হুংকার ছেড়েই বলে যাওয়া, পারলে আমার উইকেট নিয়ে দেখাও।

শেষমেশ তার উইকেটটি আসলেও নিতে পারেননি কোনো লঙ্কান বোলার। এবাদত হোসেনের রান আউট দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইনিংস।

মুশফিকের বুক চিতিয়ে লড়াই করা বীরত্বেই প্রথম ইনিংসে বাংলাদেশ শেষ পর্যন্ত থেমেছে ৩৬৫ রানে। ১১৫ রান নিয়ে দিন শুরু করা মুশফিক ইনিংস শেষে অপরাজিত থেকে গেছেন ১৭৫ রান আর মাঠ ছেড়েছেন একটা ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31