IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> চ্যাম্পিয়ন হতে পারেননি, অথচ সব পুরস্কার একাই জিতলেন

চ্যাম্পিয়ন হতে পারেননি, অথচ সব পুরস্কার একাই জিতলেন

ধূমকেতু নিউজ ডেস্ক : সঞ্চালক সাইমন ডুল ঘোষণা দিচ্ছেন আর একের পর এক মঞ্চে উঠে এসে পুরস্কার নিচ্ছেন জস বাটলার। আইপিএল ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চ হয়ে উঠেছিল যেন বাটলারময়। যেন পুরো মঞ্চটাই সাজানো হয়েছিল বাটলারকে পুরস্কার দেয়ার জন্য।

পুরো পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দেখা গেলো মোট ৭বার পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন বাটলার। জিতেছেন মোট ৬১ লক্ষ রুপি পুরস্কার। আইপিএলের ইতিহাসে কোনো এক ক্রিকেটার ব্যক্তিগতভাবে এতগুলো পুরস্কার আর কখনো জেতেননি।

পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলে এসেও ফাইনালে হারতে হলো বাটলারকে। সে হিসেবে পরাজিত নায়ক তিনি। পরিসংখ্যান বলছে, আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের তালিকায় বিরাট কোহলির পরই রয়েছে ইংলিশ ব্যাটার জস বাটলারের নাম।

কিন্তু পরিসংখ্যান কখনোই বলবে না যে, একটা দলকে কিভাবে একার কাঁধে ফাইনালে তুলেছেন তিনি! কোহলির সঙ্গে একজন এবি ডিভিলিয়ার্স ছিলেন। বাটলারের পরে রাজস্থানের ব্যাটারদের মধ্যে রানের তালিকায় দ্বিতীয় স্থানে অধিনায়ক সাঞ্জু স্যামসন। রানের পার্থক্য ৪০৫। এই পরিসংখ্যান থেকেই সবটা পরিষ্কার হয়ে যায়।

টুর্নামেন্টজুড়ে ভালো খেলার পুরস্কার পেয়েছেন বাটলার। আইপিএল জিততে না পারলেও মোট সাতটি পুরস্কার পেয়েছেন তিনি।

কাকতালীয় ব্যাপার হলো, রাজস্থান চ্যাম্পিয়ন হতে না পারলেও দলটির দুই ক্রিকেটারই হলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার কমলা ও বেগুনি টুপির মালি।

রাজস্থান রয়্যালসে বাটলারের সতীর্থ ইয়ুজবেন্দ্র চাহাল সবচেয়ে বেশি ২৭টি উইকেট নিয়েছেন; কিন্তু প্রতিপক্ষকে ধ্বংস করেছেন বাটলার। এক মৌসুমে চারটি শতরান ও চারটি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। গড় ৫৭.৫৩। স্ট্রাইক রেট ১৪৯.০৫। সবচেয়ে বেশি চার-ছক্কাও এসেছে তার ব্যাট থেকেই।

রাজস্থানকে ফাইনালে তোলার পেছনে সবচেয়ে বেশি অবদান তাই ইংল্যান্ডের এই ডান হাতি ব্যাটারের; কিন্তু ২০১৬ সালে সবচেয়ে বেশি রান করেও যেমন হারতে হয়েছিল কোহলিকে, সেই একই ছবি দেখা গেলো এবার বাটলারের ক্ষেত্রেও। পরাজিত নায়কের তকমা নিয়েই থাকতে হয়েছে তাকে।

ফাইনালে যে যে পুরস্কার পেলেন বাটলার

কমলা টুপি: এবারের আইপিএলে সব থেকে বেশি ৮৬৩ রান করেছেন বাটলার। তাই কমলা টুপি তার মাথাতেই উঠেছে। পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লক্ষ রুপি এবং অরেঞ্জ ক্যাপ।

প্রতিযোগিতার সেরা (মোস্ট ভ্যালুয়েবল): এবারের আইপিএলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাটলার। এ কারণে পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লক্ষ রুপি।

সবচেয়ে বেশি ছক্কা: এবারের আইপিএলে সবচেয়ে বেশি ৪৫টি ছক্কা মেরেছেন বাটলার। এ কারণে তাই পুরস্কার হিসেবে ১০ লক্ষ রুপি পেলেন তিনি।

সবচেয়ে বেশি চার: এবারের আইপিএলে ছক্কার পাশাপাশি সবচেয়ে বেশি ৮৩টি চারও মেরেছেন বাটলার। পুরস্কার বাবদ ১০ লক্ষ রুপি পেয়েছেন তিনি।

মৌসুমের সেরা পাওয়ার প্লেয়ার: পাওয়ার প্লে-কে সবচেয়ে ভাল ব্যবহার করেছেন বাটলার। পাওয়ার প্লে-তে সব থেকে বেশি রান করার জন্য পয়েন্টের নিরিখে সেরা পাওয়ার প্লেয়ার হয়েছেন তিনি। পেয়েছেন ১০ লক্ষ রুপি।

গেম চেঞ্জার অফ দ্য টুর্নামেন্ট: পুরো আইপিএলে রাজস্থান রয়্যালস বাটারের কাঁধে ভর করেই উঠেছে ফাইনালে। এ কারণে টুর্নামেন্টের গেম চেঞ্জারের পুরস্কারও জিতেছেন তিনি। পেলেন ট্রফি এবং ১০ লক্ষ রুপি পুরস্কার।

ফাইনালে সর্বোচ্চ বাউন্ডারি: ফাইনালের সর্বোচ্চ বাউন্ডারি (৫টি) মারার পুরস্কারও পেয়েছেন বাটলার। তার হাতে তুলে দেয়া হয়েছে ১ লক্ষ রুপির চেক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31