IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘নো মাস্ক, নো সার্ভিস’ : পুলিশ কমিশনার

‘নো মাস্ক, নো সার্ভিস’ : পুলিশ কমিশনার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ব্যবসায়ীদের বলেন, ‘নো মাস্ক, নো সার্ভিস’। যারা মাস্ক পরিধান করবে না তাদের কাছে কোন কিছু বেচা-কেনা না করার নির্দেশ দেন। সেই সাথে গণপরিবহন চালকদের মাস্ক বিহীন কোন যাত্রীকে গাড়ীতে না তোলার আহ্বান জানান তিনি।

শীতকে সামনে রেখে করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে মাঠে নেমেছে রাজশাহী জেলা প্রশাসন। এরই অংশ হিসাবে মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর জিরোপয়েন্টে বিনামূল্যে মাস্ক, স্যানেটালাইজ বিতরণ ও সচেতনামূলক প্রচারণার সময় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নগর পুলিশের পক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। জনসাধারণকে সচেতন করারও পরও যদি কেউ মাস্ক ব্যবহার না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। করা হবে জরিমানা। আগামী কয়েকদিনের মধ্যে ভ্রাম্যমাণ টিম গঠন করে অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি।

এসময় পথচারি, দোকানদার, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়। করোনার দিতীয় দফায় সংক্রামন ঠেকাতে সাধারণ জনগণকে মাস্ক ব্যবহার ও সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি বোয়ালিয়া সাজিদ হোসেন, ডিসি (ট্রাফিক) অনিরবান চাকমা, বোয়ালিয়া থানার এসি ফারজানা খাতুনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31