IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী

আজকের রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: ভাল কাজ করেও বদনাম জুটতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় পাবেন। শরীরের সমস্যা হতে পারে। নতুন কোনও কাজের জন্য চেষ্টা বাড়বে।

বৃষ: কোনও কাজের দ্বারা আজ মহান হতে পারবেন। ভাই বা বোনের সঙ্গে সমস্যা বাড়তে পারে। সংসারে কোনও কারণে বিবাদ বাধতে পারে।

মিথুন: কোনও কারণে অফিসে সম্মানহানি হতে পারে। মনের মতো কারও সঙ্গে দিন কাটাতে পারবেন। শরীর সুস্থ হওয়ায় আনন্দ পাবেন। কোনও আইনি কাজের জন্য খরচ হবে।

কর্কট: মনের কোনও আশা পূর্ণ হতে বাধা। অযথা অপমানিত হতে পারেন। ভাল বন্ধুকে আজ চিনতে পারবেন। পড়াশোনার জন্য চাপ বাড়তে পারে। পেটের সমস্যা হতে পারে।

সিংহ: পড়াশোনায় সাফল্য আসতে পারে। অসৎ লোকদের থেকে সাবধান থাকুন। আর্থিক ব্যাপারে চাপ বাড়বে। কোনও কাজের জন্য কষ্ট পেতে পারেন। মায়ের শরীর নিয়ে খরচ হবে।

কন্যা: স্ত্রীর জন্য বিরহ আসতে পারে। কোনও কাজের জন্য বাড়িতে অপমানিত হতে পারেন। প্রেমের ব্যাপারে আশাভঙ্গ হতে পারে। গুরুজনের সঙ্গে ব্যবসার আলোচনা।

তুলা: আজ অশান্তি থেকে দূরে থাকুন। প্রিয় জনের কাছে থেকে আঘাত পেতে পারেন। কোনও মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা। পেটের সমস্যা বাড়বে। ব্যবসা ভাল যেতে পারে।

বৃশ্চিক: পেটের সমস্যায় খাবারে অনীহা দেখা দেবে। সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। ভ্রমণে বাধা আসতে পারে। ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় হতে পারে। সন্তানের জন্য চিন্তা।

ধনু: নীতি নিয়ে বিবাদ হতে পারে। আজ কোনও শুভ যোগাযোগ আসতে পারে। অর্শ জাতীয় রোগ বাড়তে পারে। মাথায় আঘাত লাগার আশঙ্কা। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ।

মকর: শত্রুর ব্যাপারে একটু সাবধান থাকুন। বাজে সঙ্গের জন্য বিপদ হতে পারে। গঠনমূলক কাজের জন্য উন্নতি। স্ত্রীর ব্যাপারে চাপ বাড়বে। ব্যবসা বা কাজের ক্ষেত্রে নতুন আলো দেখতে পাবেন।

কুম্ভ: নতুন প্রেমের ব্যাপারে চাপ বাড়তে পারে। আপনার ব্যবহার বাড়ির লোকের খারাপ লাগতে পারে। কাজের চাপ বাড়তে পারে। সাহিত্যচর্চা থেকে আনন্দ। হানিকারক কিছু ঘটতে পারে।

মীন: লেখকদের জন্য ভাল কিছু ঘটতে পারে। নিজের জন্য খরচ বাড়বে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা। আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news