IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী

রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: বিদেশে বসবাসকারী কোনও বন্ধুর কাজের মাধ্যমে আনন্দ লাভ। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ করতে পারেন। মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

বৃষ: সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে রোগের সৃষ্টি। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ। বিদ্যার্থীদের শুভ সময়।

মিথুন: সারাদিন খুব আলস্যে কাটার সম্ভাবনা। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। সন্তানের কাজে মুখ উজ্জ্বল।

কর্কট: আজ সব কাজের মধ্যেও ধর্মীয় কাজে মন যেতে পারে। কর্মরত মহিলাদের কাজে ব্যাঘাত। শত্রুরা ক্ষতি করতে সফল হবে, সাবধান থাকুন।

সিংহ: কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পাওয়ায় মনঃকষ্ট। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না।

কন্যা: কাজের ব্যাপারে মানসিক অবসাদ আসতে পারে। প্রতিবেশীর কাছ থেকে সম্মান পাবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে গিয়ে বাধা।

তুলা: আজ কাজের প্রতি একটু মনোযোগ বাড়াতে হবে। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা। ব্যবসায় বাধার কারণে মাথাগরম। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে।

বৃশ্চিক: আজ নতুন কাজ আরম্ভ করতে পারেন। দুপুরের পরে কাজে বিপদের সম্ভাবনা। মাথায় চোট লাগার আশঙ্কা। প্রেমের ব্যাপারে হতাশা। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি।

ধনু: সকালের দিকে কোনও শত্রুর জন্য খারাপ কিছু ঘটার সম্ভাবনা। শরীরের কোনও কষ্ট নিয়ে চিন্তা। ব্যবসায় কিছু শুভ পরিবর্তন। অনেক দিনের আশা করা কোনও বস্তু লাভের যোগ।

মকর: শরীরে কষ্ট বৃদ্ধি। শিল্পীদের জন্য ভাল সময়। দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় নতুন কোনও কাজের যোগাযোগ। কোনও বিবাদের জন্য পুলিশের চাপ।

কুম্ভ: কোমরের নীচের অংশে সমস্যা বাড়তে পারে। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের বিবাদ বাড়িতে আসায় স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসার ব্যাপারে কোনও চিন্তা।

মীন: ব্যবসায় আমূল পরিবর্তন হওয়ায় আনন্দ। শরীরের কোথাও আঘাত লাগা থেকে সাবধান। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে। সারাদিন নির্ঝঞ্ঝাটে কাটবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news