IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী

রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: কোনও রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হতে পারে। নিম্নতন স্তরের বিদ্যার জন্য খুব উপযুক্ত সময়। চাকরিজীবীদের জন্য অনুকূল সময়।

বৃষ: ধর্মীয় আলোচনায় শান্তি লাভ। অযথা ব্যয় বেশি হতে পারে। শরীর-স্বাস্থ্য মোটামুটি থাকবে। বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে।

মিথুন: কোনও নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। চিন্তা বৃদ্ধি পাবে। আজ সারাদিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে।

কর্কট: কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, কোনও প্রকার আঘাত লাগতে পারে। কারও বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময়।

সিংহ: সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অপরের কোনও কথায় অশান্তি বাড়তে পারে। পুরনো কোনও আশা ভঙ্গ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল।

কন্যা: মামলার ব্যাপারে খরচ বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

তুলা: ব্যবসায় কর্মচারী নিয়ে কোনও বিবাদ বাধতে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয়। যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা।

বৃশ্চিক: পড়াশোনার জন্য দিনটি খুব ভাল। চাকরিজীবীদের জন্য বিশেষ অনুকূল সময়। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। কোনও উদ্বেগ থাকলে তা কেটে যেতে পারে।

ধনু: আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

মকর: কাজের ব্যাপারে কোনও শুভ খবর আসতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় কোনও খারাপ কিছু ঘটতে পারে।

কুম্ভ: আজ বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে ক্ষতি হতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল।

মীন: প্রবাসী কারও আসার খবর পেতে পারেন। কোনও বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news