IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> চাইলে স্বাদ পাল্টাতে তৈরি করুন দই চিকেন

চাইলে স্বাদ পাল্টাতে তৈরি করুন দই চিকেন

ধূমকেতু নিউজ ডেস্ক : মুরগির মাংস দিয়ে মুখরোচক সব পদ তৈরি করা যায়। চিকেন ফ্রাই থেকে শুরু করে চিকেন ঝাল ফ্রাই, চিকেন তান্দুরি, রোস্ট, চিকেন মালাইকারি, গ্রিল চিকেনসিহ বিভিন্ন পদ সবাই কমবেশি খেয়ে থাকেন প্রায়ই।

চাইলে স্বাদ পাল্টাতে তৈরি করতে পারেন দই চিকেন। গরমে এই পদ খেলে একদিকে যেমন পেট ঠান্ডা থাকবে তেমনই ভরপেট মাংস খাওয়ার আনন্দও উপভোগ করতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংস আধা কেজি
২. টকদই ১ কাপ
৩. পেঁয়াজ কুচি ৩টি
৪. আদার টুকরো এক ইঞ্চি
৫. রসুন ১০ কোয়া
৬. কাজুবাদাম ৬-৭টি
৭. বাদাম ৬-৭টি
৮. লবঙ্গ ৩টি
৯. এলাচ ১টি বড়
১০. সবুজ এলাচ ৪টি
১১. গোলমরিচ ৭-৮টি
১২. দারুচিনি ২ টুকরো
১৩. মরিচের গুঁড়া ২ টুকরা
১৪. হলুদ ১ চা চামচ
১৫. ধনে গুঁড়ো ১ চা চামচ
১৬. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
১৭. লবণ স্বাদ অনুযায়ী
১৮. তেল পরিমাণমতো ও
১৯. ধনেপাতা ১ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে টকদই নিয়ে তাতে এক চা চামচ মরিচের গুঁড়া, হলুদ, আধা চা চামচ গরম মসলার গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার দইয়ের মিশ্রণে মুরগির মাংস মিডিশয়ে ৩ ঘণ্টা মেরিনেট করার জন্য ফ্রিজে রেখে দিন।

অন্যদিকে একটি প্যানে তেল নিয়ে মাঝারি আঁচে গরম করুন। তেল গরম হওয়ার পর মেরিনেট করা মাংস দিয়ে ৭-৮ মিনিট ধরে নাড়ুন। এরপর মাংসের টুকরোগুলো একটি প্লেটে উঠিয়ে নিন।

মাঝারি আঁচে অন্য একটি প্যানে তেল গরম করে। পেঁয়াজ ভেজে নিন। তারপর তা নামিয়ে বেটে নিন। একে একে মিক্সারে রসুন, আদা, বড় ও সবুজ এলাচ, দারুচিনি, কালো গোলমরিচ ও লবঙ্গ দিয়ে পেস্ট তৈরি করে নিন।

চাইলে সব উপকরণ পাটায় পিষে নিতেও পারেন। এরপর পোস্ত, বাদাম ও কাজু পেস্ট করে নিন। এবার একটি প্যানে মাঝারি আঁচে তেল গরম করে রসুন-আদার পেস্ট, লাল মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলার গুঁড়া ও লবল মিশিয়ে কিছুক্ষণ নাড়ুন।

তারপর পেঁয়াজের পেস্ট ও দই মিশিয়ে ৫ মিনিট ধরে নাড়ুন। তারপর এই গ্রেভিতে পোস্ত বাটা মিশিয়ে কম আঁচে আরও ৫ মিনিট নেড়ে চিকেন দিয়ে দিন।

২ কাপ পানি দিয়ে মাংস ১০ মিনিট ঢেকে রেখে সেদ্ধ করুন। মাংস ভালভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে আরও ২ মিনিট ধরে আরও রান্না করুন।

ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা দই চিকেন। রুটি, পরোটা, নান কিংবা পোলাও সব উপকরণের সঙ্গেই দারুন মানিয়ে যায় এই পদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031