ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (১৮ জুন) বেলা সোয়া ১২ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনপাড়া এলাকার মৃত আহাদ আলীর ছেলে আবু বক্কার (৫৩) ও মোহনপুর থানাধীন চান্দুপাড়া এলাকার মৃত সোলাইমান মোল্লার ছেলে রনি (২৭)।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজারস্থ গরুর হাট সংলগ্ন পুকুরের পশ্চিম পার্শ্বে আম গাছের নিচে অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ১টি মোবাইল ফোন, ১টি সীমকার্ড ও নগদ ১৬৪০/- টাকা জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণী ১৯ (ক) ধারার মামলা দায়ের করা হয়।



