IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> রাজশাহী নগর ও জেলা যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহী নগর ও জেলা যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকেলে পৃথক পৃথকভাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকেলে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের বেলুন উড়িয়ে প্রতিষ্ঠবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টসহত বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী। মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে নগরীর লক্ষীপুর মোড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে রাজশাহী জেলা যুবলীগ। লক্ষীপুর বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে বেলুন উড়িয়ে জেলা যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর সেখান থেকে বের করা বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

কর্মসূচির সভাপতিত্ব করেন, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31