IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী

আজকের রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনা-বেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত থেকে সাবধান থাকুন।

বৃষ: আজ কোনও ঝুঁকিপ্রবণ কাজ না করাই ভাল। নিজের বুদ্ধিবলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে।

মিথুন: আজ অপরের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে।

কর্কট: অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধিতে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। আইনজীবীদের সামনে শুভ সময়। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

সিংহ: বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ আপনি বহু দূর পর্যন্ত যাবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হতে পারে।

কন্যা: আপনার বক্তব্য দ্বারা সকলের মন জয়ে সক্ষম হবেন। ভাই-বোনের সম্পর্কে স্ত্রীর জন্য অশান্তি হতে পারে। সঙ্গীতশিল্পীদের জন্য শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে।

তুলা: সকাল থেকে আর্থিক টানাটানি চলতে পারে। নম্র স্বভাবের জন্য কর্মস্থানে পদন্নোতি হতে পারে। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ। পুরনো ঋণ শোধ হতে পারে।

বৃশ্চিক: আজ কোনও প্রতিযোগিতায় বিফল হতে পারেন। ভাই-বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার। প্রেমে নতুন মোড় আসতে পারে।

ধনু: কর্মক্ষেত্রে নিজের দোষে প্রতিকূল পরিস্থিতির শিকার হবেন। পরোপকার করতে গিয়ে সংসারের শান্তিভঙ্গ হতে পারে। সৎ ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ব বোধ।

মকর: ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি আসবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে।

কুম্ভ: স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। বাইরের লোকের জন্য সংসারের থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা জুটবে।

মীন: প্রেমে বিশ্বাসভঙ্গের যোগ। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য বাড়িতে অশান্তি। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কাজের জন্য সাহায্য করতে হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news