IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> নাটোরে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন চাম্পা ফুটবল লীগের পুরস্কার বিতরণ

নাটোরে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন চাম্পা ফুটবল লীগের পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : নাটোর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন চাম্পা জেলা ফুটবল লীগ-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফাইনাল খেলায় সোনার বাংলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে ইয়াং সাকার দল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে জাগরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। প্রত্যেক জেলার ক্রীড়া সংস্থাকে সক্রিয় করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থায় প্রকৃত ক্রীড়া সংগঠকদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিভা অন্বেষণে প্রতি বছর সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেয়র আরও বলেন, বিপিএল এর খেলা রাজশাহীতে আনার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। রাজশাহীতে বিপিএল আসলে নাটোরে একটি খেলা দেওয়ার চেষ্টা করবো। সেটা হলে নাটোরের তরুণরা খেলাধূলায় আরো বেশি উৎসাহিত হবে। ইতোমধ্যে ফুটবলে একটা পর্যায়ে আমরা চলে গেছি। আমাদের দেশের মেয়ের বাইরের দেশে গিয়ে চ্যাম্পিয়ান হচ্ছে। আগামীতে বাংলাদেশের ফুটবল আরও বেশি এগিয়ে যাবে।

নাটোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জজকোর্টের পিপি এ্যাড. সিরাজুল ইসলাম, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আহাদ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. এম মালেক শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী বাবলু।

উল্লেখ্য, নির্ধারিত সময়ের খেলায় ইয়াং সাকার ও সোনার বাংলা ১-১ গোলে ড্র করে। এরপর ট্রাইব্রেকারে সোনার বাংলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ইয়াং সাকার দল। বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন চাম্পা জেলা ফুটবল লীগে ৪৭টি দল অংশগ্রহণ করেছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31