IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> সন্ধ্যার পর ৩ খাবার না খাওয়াই ভাল

সন্ধ্যার পর ৩ খাবার না খাওয়াই ভাল

ধূমকেতু নিউজ ডেস্ক : সকালে কিছুতেই পেট পরিষ্কার হয় না? সমস্যা দেখা দেয় মল ত্যাগের সময়ে? কারণ হতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। বিশেষ করে রাতের খাবার কেমন খাচ্ছেন, তার উপর অনেকটাই নির্ভর করে পেটের স্বাস্থ্য।

বিশেষজ্ঞরা বলছেন, রাতের খাবার হালকা হওয়াই বাঞ্ছনীয়। ঘড়ি ৭টা পেরিয়ে গেলেই তাই লাগাম টানতে হবে বিশেষ কিছু খাবারে।

কোন ধরনের খাবার সন্ধ্যার পর এড়িয়ে চলা ভাল?

১। তেলেভাজা

অনেকেই অফিস থেকে ফেরার পথে দোকান থেকে চপ, সিঙারা, ফুলুরি কিনে খান। বিশেষজ্ঞরা বলছেন, ডুবো তেলে ভাজা খাবার প্রকৃতিতে অম্ল হয়। তাই এ সব খেলে বেড়ে যেতে পারে অম্বলের সমস্যা। বিশেষ করে রাতে অম্বল হওয়া মানেই বুক জ্বালা, টক ঢেকুর ওঠার মতো সমস্যা। যা বিগড়ে দিতে পারে রাতের ঘুম।

২। চা-কফি

চা-কফিতে থাকে ক্যাফিন। ক্যাফিন স্নায়ুকে সতেজ করে। ফলে ঘুম আসতে সমস্যা হয়। যারা নিয়মিত রাত করে চা-কফি খান, তারা অনেক সময়ে বুঝতে পারেন না এর প্রভাব। কিন্তু দীর্ঘদিন রাতে নিয়ম করে চা-কফি খেলে দেখা দিতে পারে অনিদ্রার সমস্যা।

৩। মিষ্টি

অনেকেই রাতে খাওয়ার পর মিষ্টি খেতে পছন্দ করেন। কিন্তু অনিয়ন্ত্রিত ভাবে মিষ্টি খেতে থাকলে দেখা দিতে পারে ডায়াবিটিসের সমস্যা। অনেকেই মনে করেন খাওয়ায় পর মিষ্টি খেলে হজম ভাল হয়। মোটেই সত্যি নয় এই ধারণা। উল্টে মিষ্টিতে থাকে শর্করা যা চনমনে করে দিতে পারে শরীর। অসুবিধা হতে পারে ঘুম আসতে। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ