IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ‘এমন ঘটনা আবার ঘটলে রোনাল্ডোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’

‘এমন ঘটনা আবার ঘটলে রোনাল্ডোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবেন আশায় জুভেন্টাস থেকে রোনাল্ডোকে উড়িয়ে আনে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এ পর্তুগিজ তারকার মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই।

যে কারণে রোনাল্ডোকে ছেড়ে দেওয়ার কথাও নাকি ভাবছে ম্যানইউ। এমন খারাপ সময়ে রোনাল্ডোর মন বিষিয়ে দিল আরও একটি খবর।

গত এপ্রিলের এক বিতর্কিত ঘটনা ফের আলোচনায় এনে রোনাল্ডোকে সতর্ক করে দিয়েছে ব্রিটিশ পুলিশ। মার্সেসাইড পুলিশ পর্তুগিজ তারকাকে সতর্ক করে দিয়ে বলেছে, এমন ঘটনা ভবিষ্যতে আবার ঘটলে রোনাল্ডোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত মৌসুমে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হারে ম্যানইউ। সে ম্যাচ শেষে মাঠের ক্ষোভ এক এভারটনভক্তের ওপর ঝাড়েন তিনি। ম্যাচ হারার পর হতাশ-বিধ্বস্ত রোনাল্ডো যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন এক এভারটন-ভক্ত মুঠোফোন দিয়ে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেছিলেন। সে সময় রোনাল্ডো বিরক্ত হয়ে সেই ভক্তের হাতে চাপড় মারেন। তাতে ভক্তটির হাত থেকে মোবাইল ফোনটি পড়ে যায়।
ঘটনার ভিডিওটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায়। শুরু হয় তীব্র সমালোচনা।

সেই ঘটনারই তদন্ত শেষ করে রোনাল্ডোকে সতর্ক করে দিয়েছে মার্সেসাইড পুলিশ।

এই ঘটনার ব্যাপারে জেরায় মার্সেসাইড পুলিশের কার্যালয়ে হাজির হয়েছিলেন রোনাল্ডো। সেখানে তিনি ঘটনাটির ব্যাপারে নিজের স্বীকারোক্তি দিয়ে দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে মার্সেসাইড পুলিশ বলেছে, ‘রোনাল্ডো নিজেই এই ঘটনার তদন্তে সহায়তা করতে আমাদের এখানে এসেছিলেন। তাকে বিষয়টি নিয়ে জেরা করা হয়েছে। তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। নাগরিককে শারীরিকভাবে হেনস্তা করা ও নাগরিকের সম্পদ ভাঙচুরের অভিযোগে এই জেরার সম্মুখীন হতে হয়েছে।’

ঘটনার পরদিন রোনাল্ডো নিজে ইনস্টাগ্রামে দুঃখ প্রকাশ করে সেই ভক্তের কাছে ক্ষমা চান। তাকে ওল্ড ট্রাফোর্ডে তাঁর অতিথি হিসেবে একটি ম্যাচ দেখারও আমন্ত্রণ জানিয়েছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31