IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> আট মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

আট মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের অর্থনৈতিক দুর্বলতা ও ইরানের পারমাণবিক কার্যক্রম ইস্যুতে আন্তর্জাতিক বাজারে গত মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটরি (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম এই বছরের জানুয়ারি থেকে তার সর্বনিম্ন মূল্যে নেমে এসেছে।

সোমবার থেকেই বিশ্ববাজারে পতন শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। চীনের হতাশাজনক অর্থনৈতিক তথ্য-উপাত্তে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ঋণের হার কমিয়েছে।

মঙ্গলবার ডব্লিউটিআই জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৮৬ দশমিক ১৩ মার্কিন ডলারে নেমে এসেছে, এ দিন দাম ৩ দশমিক ২৮ ডলার বা ৩ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

এদিকে ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম এ দিন ২ দশমিক ৯৮ ডলার বা ৩ দশমিক ১৩ শতাংশ কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৯২ দশমিক ১২ ডলার, যা এই বছরের ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন দাম।

যুক্তরাষ্ট্রে কয়েক মাস ধরে অপরিশোধিত তেলের দাম পতনের কারণে গ্যাসোলিন অর্থাৎ পরিশোধিত তেল বা পেট্রোলের দাম কমছে।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পেট্রলের দাম গ্যালন প্রতি গড়ে ৩ দশমিক ৯৫ ডলারে নেমেছে৷ গত মাসে দেশটির পেট্রোলের দাম ৬০ সেন্ট কমেছে। তবে তা এখনও গত বছরের এই সময়ের তুলনায় ৭৬ সেন্ট বেশি।

মঙ্গলবার ইরানের পরমাণু চুক্তিকে ঘিরে আলোচনা প্রক্রিয়া এবং জ্বালানি তেলের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা এবং বৃহত্তম তেল আমদানিকারক চীনের হতাশাজনক তথ্য আরও বেড়ে যাওয়ায় উল্লেখযোগ্য পরিমাণে তেলের দাম কমে যায়। সময়সীমা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে ইরান ‘চূড়ান্ত’ পারমাণবিক চুক্তি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে তাদের লিখিত প্রতিক্রিয়া পাঠিয়েছে।

ইরান জানিয়েছে, দেশটি একটি চুক্তি সুরক্ষিত করার কাছাকাছি ছিল, যদিও কয়েকটি বিষয় স্থির করার প্রয়োজন ছিল। এরমধ্যে প্রধানত, যুক্তরাষ্ট্রকে গ্যারান্টি দিতে হবে-ভবিষ্যতে মার্কিন রাষ্ট্রপতিরা চুক্তিটি পরিবর্তন করতে পারবেন না।

বর্তমান অপরিশোধিত তেলের মৌলিক বিষয়গুলোর ভিত্তিতে বাজার আরও সংকুচিত হওয়ার সম্ভাবনা থাকলেও বাজারের আশঙ্কা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে দেশটি প্রতিদিনই কয়েক হাজার ব্যারেল অপরিশোধিত তেল বাজারে আনতে পারে। ইরান জানিয়েছে, তারা কয়েক মাসের মধ্যে তেলের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31