IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> রানির ‘ব্যবহৃত’ টি-ব্যাগ ১২ হাজার ডলারে বিক্রি হচ্ছে

রানির ‘ব্যবহৃত’ টি-ব্যাগ ১২ হাজার ডলারে বিক্রি হচ্ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ‘ব্যবহৃত’ টি-ব্যাগ বিক্রি হচ্ছে ১২ হাজার ডলার। রানির মৃত্যুর পর ইন্টারনেটে তার ৭০ বছরের শাসনামলকে স্মরণীয় করে রাখার জন্য বেশ কয়েকটি অদ্ভুত জিনিস বিক্রি করার চেষ্টা চলছে। এর মধ্যে টি-ব্যাগ একটি। এটি ১৯৯৮ সালে উইন্ডসর ক্যাসেল থেকে খোয়া যায় বলে জানা গেছে।

রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের ৭০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান ই-বেতে এক ব্যবহারকারী একটি টি-ব্যাগ তালিকাভুক্ত করেছিলেন। ওই ব্যক্তি তখন বলেন, ১৯৯৮ সালে উইন্ডসর ক্যাসেল থেকে বাইরে নিয়ে আসা হয়েছিল সেটি।

বিক্রেতা ওই টি-ব্যাগ সম্পর্কে জানান, এটি সেই টি–ব্যাগ, যা আপনারা হয়তো ১৯৯৮ সালের শেষের দিকে সিএনএনে দেখেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথ এটি ব্যবহার করেছিলেন।

৯০-এর দশকে পোকামাকড়ের উপদ্রব কমাতে গিয়ে এক ব্যক্তি উইন্ডসর ক্যাসেল থেকে এটি লুকিয়ে বাইরে নিয়ে এসেছিলেন। তেলাপোকার উপদ্রব কমাতে রানিকে সহযোগিতা করার জন্য ওই ব্যক্তিকে ডাকা হয়েছিল বলে জানা যায়।

ওই টি-ব্যাগ যে রানির ব্যবহৃত সেটির সত্যতা নিশ্চিত করে ইনস্টিটিউট অব এক্সিলেন্স ইন সার্টিফিকেটস অব অথেনটিসিটি (আইইসিএ) থেকে দেওয়া একটি সনদের ছবিও প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হচ্ছে, নিঃসন্দেহে ওপরের কথাগুলো সম্পূর্ণ সত্য। এটি একটি টি–ব্যাগ, যা একখণ্ড ইতিহাস ধারণ করছে! অমূল্য!

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডেকাটার এলাকার ওই বিক্রেতা টি–ব্যাগটিকে ‘অত্যন্ত বিরল’ বলে জানান।

রানির বার্বি ডলসহ আরও বেশ কিছু জিনিসের ব্যাপক চাহিদা বেড়ে গেছে তার মৃত্যুর পর। বার্বি ডলের দাম ধরা হয়েছে এক হাজার ২৯৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। রানির হাতে স্বাক্ষরিত একটি অটোগ্রাফও ১১ হাজার ২৪৯ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।

রানি দ্বিতীয় এলিজাবেথ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হচ্ছিল। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে অবস্থানকালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যুক্তরাজ্যসহ আরও ১৫টি কমনওয়েলথ রাজ্যের রানি ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম ২১ এপ্রিল ১৯২৬ সালে। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের সিংহাসনে বসেন তিনি। তিনি ৭০ বছর সিংহাসনে ছিলেন। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেলেন। তার মৃত্যুতে যুক্তরাজ্যে চলছে ১০ দিনের রাষ্ট্রীয় শোক। আগামী ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31