IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> রানির অন্ত্যেষ্টিক্রিয়া আজ

রানির অন্ত্যেষ্টিক্রিয়া আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর)। এ আয়োজনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের প্রায় ৫০০ রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা লন্ডনে অবস্থান করছে। আর এটি হতে যাচ্ছে কয়েক যুগের মধ্যে বিশ্বনেতাদের অন্যতম জমায়েত। এদিকে বিশ্বনেতাদের সাথে রানির প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেষকৃত্যে বিশ্ব নেতাদের আগমন ঘিরে স্মরণকালের সবচেয়ে কঠোর নিরাপত্তার আয়োজন করছে লন্ডন পুলিশ। ধারণা করা হচ্ছে, যত লোক বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এই শেষকৃত্য দেখবে, তা ১৯৯৭ সালে রাজবধূ ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়া, ২০১২ সালে লন্ডনের অলিম্পিক এবং রাজ পরিবারের সদস্যদের বিয়েসহ সাম্প্রতিক সময়ের বিভিন্ন অনুষ্ঠানকেই ছাড়িয়ে যাবে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি এলবানেজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কমনওয়েলথভুক্ত দেশের নেতারা। এছাড়া ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।

অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বনেতাদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, আইরিশ নেতা মিচেল মার্টিন, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়ালটার স্টেনমেয়ার ও ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশের রাজ পরিবারের সদস্যরাও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বনেতারা ওয়েস্টমিনস্টার হলে রাখা রানীর কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন ও ল্যাঙ্কাস্টার হাউজে রাখা শোক বইতে স্বাক্ষর করবেন। তবে মূল আকর্ষণ থাকবে বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের আমন্ত্রণে অনুষ্ঠেয় আজকের রাষ্ট্রীয় অভ্যর্থনা অনুষ্ঠানকে ঘিরে। অনেক নেতার জন্য এই অনুষ্ঠান কূটনৈতিক তৎপরতা ও বিশ্বনেতাদের সাথে সাক্ষাতের অনন্য সুযোগ করে দিয়েছে।

তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতো কয়েকজন আমন্ত্রিত অতিথিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার হুকুম দেয়ার অভিযোগ রয়েছে, যা মোহাম্মদ বিন সালমান ও তার সরকার অস্বীকার করে আসছে। এ বিষয়ে খাশোগির বাগদত্তা হ্যাটিস গ্যানজিজের মতে রানির স্মরণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সৌদি যুবরাজকে আমন্ত্রণ জানানো ঠিক হয়নি।

সমালোচিত আরেকজন অতিথি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যার নেতৃত্বাধীন সরকারে বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে শি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন না, তার পরিবর্তে যোগ দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান।

অন্ত্যেষ্টিক্রিয়ার এই অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ, মিয়ানমার, সিরিয়া, ভেনিজুয়েলা ও আফগানিস্তানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি। অন্য দিকে ইরান, উত্তর কোরিয়া ও নিকারাগুয়ার রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ না জানিয়ে রাষ্ট্রদূতদের পাঠাতে বলা হয়েছে। রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানের সব আয়োজন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে ব্রিটেন সরকার। অন্ত্যেষ্টিক্রিয়া পর্বের নানা আনুষ্ঠানিকতা দেখাতে দেশটির বিভিন্ন পার্ক, স্কয়ার এবং গির্জায় বড় পর্দার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও ব্রিটেনজুড়ে ১২৫টি সিনেমা হলে বিনামূল্যে সবচেয়ে বেশিদিন ব্রিটিশ সাম্রাজ্য শাসন করা রানীর শেষকৃত্য দেখানো হবে।

অন্ত্যেষ্টিক্রিয়া এবং লন্ডনে কফিন নিয়ে শোভাযাত্রা পর্ব বিবিসি, আইটিভি ও স্কাইটিভিতেও সরাসরি সম্প্রচার করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে ব্রিটেন সরকারের সংস্কৃতি বিভাগ। ব্রিটেনের সিনেমা হল অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেসব হলে রানীর শেষকৃত্য দেখানো হবে, এর মধ্যেই সেগুলোর অনেকগুলোর আসন বুক হয়ে গেছে।

মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব নিয়ে টানা ৭০ বছরের শাসনে সারা দুনিয়ার ইতিহাসের সাক্ষী তিনি। রানির জীবদ্দশাতেই রানিকে নিয়ে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র, তথ্যচিত্র, টিভি ও ওয়েব সিরিজ। রানির মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। ব্রিটেনজুড়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আজ সোমবারে দেশটির সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31