IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> ফের সভাপতি নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা এমপি এনামুলের

ফের সভাপতি নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা এমপি এনামুলের

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় বারের মতো উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তাঁকে দ্বিতীয় বার নির্বাচিত করায় দলীয় নেতৃবৃন্দসহ সকলের কৃতজ্ঞতা জানিয়েছেন।

১৪ নভেম্বর ভবানীগঞ্জ নিউমার্কেট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের স্মরণকালের ত্রি-বার্ষিক সম্মলেন অধিবেশন। উক্ত সম্মেলনে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় দ্বিতীয় বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে ২০১৩ সালের সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে প্রথম বার সভাপতি নির্বাচিত হন তিনি। দল এবং দেশের স্বার্থে নিরলস কাজ করে চলেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করেছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স। এখানেই প্রতিমাসে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা সহ বিভিন্ন দিবসের সকল অনুষ্ঠান হয়ে থাকে। তারই ফসল হিসেবে বিনা প্রতিদ্ব›দ্বীতায় এবার তিনি সভাপতি হয়েছেন।

দল এবং দেশের স্বার্থকে বিবেচনা করে চলতি মাসেই শেষ করতে চেয়েছেন উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। উপজেলা আ’লীগের সংগঠন শক্তিশালী এবং পরিচ্ছন্নভাবে গঠনসহ আগের চেয়ে বেগবান হবে নতুন কমিটি বলেও জানাগেছে।

এদিকে ইঞ্জিনিয়ার এনামুল হক সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠন সহ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে।

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বাগমারাবাসীসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সম্মেলন অধিবেশন সফল করার পিছনে দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিসহ সকল পেশার লোকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ সফলতার অংশিদার তাঁরাও। অধিবেশনস্থল এবং ভবানীগঞ্জ বাজার এলাকায় নেতৃবৃন্দ ও কর্মী সর্মথকদের সমবেতে করার জন্য বাগমারা উপজেলা আওয়ামীলীগ, অংগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং মুজিব পাগলরা যে ত্যাগ এবং শ্রম দিয়েছেন তা স্মরণীয়। সুষ্ঠু ও সুন্দর ভাবে অধিবেশন সফল করার পেছনে স্বেচ্ছাসেবক ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসার দাবিদার। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতাদের অর্ভ্যথনা জানাতে আওয়ামী লীগ, অংগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নেতৃবৃন্দের অবদান স্মরনীয়।

যে সকল কেন্দ্রিয় নেতা এবং মাননীয় সংসদ সদস্যের পদধূলি পড়েছে তাঁদের নিকট কৃতজ্ঞা প্রকাশ করছি। অনুষ্ঠানকে প্রসার এবং সফল করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তাঁদের অবদান মনে রাখার মতো।

সর্বোপরি অনুষ্ঠানকে স্মরনীয় করে রাখতে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31