IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি মানুষ পোড়ানোর জন্য নেমে পড়েছে: হাছান মাহমুদ

বিএনপি মানুষ পোড়ানোর জন্য নেমে পড়েছে: হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি মানুষ পোড়ানোর জন্য ধ্বংসাত্মক কাজে নেমে পড়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সভার আয়োজন করে।

সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সমগ্র দেশের মানুষ যখন করোনাভাইরাসে জর্জরিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন- ঠিক তখন বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে বরং মানুষ পোড়ানোর জন্য ধ্বংসাত্মক কাজে নেমে পড়েছে।

তিনি বলেন, বিএনপি বাসে আগুন দিচ্ছে। বাসে আগুন দেয়ার মাধ্যমে অতীতে যেমন মানুষ পুড়িয়েছে, ঠিক একইভাবে তারা মানুষ পোড়ানোর জন্য নোংরা খেলায় নেমেছে। ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে তারা আজকে এই ঘটনাকে অস্বীকার করছে। এটি দিবালোকের মতো স্পষ্ট, এই ঘটনা তারা ঘটিয়েছে।

বিএনপি যেভাবে ২০১৩, ১৪ ও ১৫ সালে আগুন দিয়ে মানুষ পোড়ানোর খেলায় মেতেছিল, ঠিক এখনও সেই খেলায় মেতেছে উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারা আর যদি আগুন নিয়ে খেলে- তাহলে তারা সেই আগুনে জ্বলেপুড়ে নিঃশেষ হয়ে যাবে।

বিএনপি তাদের অস্তিত্ব জানান দেয়ার জন্য কি বাস পোড়াতে হবে- এমন প্রশ্ন রেখে তিনি আরও বলেন, রাজনীতিতে টিকে থাকার জন্য কি মানুষ পোড়াতে হবে? অনেকেই আজ প্রশ্ন করছে যে, বিএনপি মাথা তুলে দাঁড়াতে পারছে না।

হাছান মাহমুদ বলেন, আমরা দেশে শক্তিশালী বিরোধী দল চাই। আসলে বিএনপি ভোটে বিশ্বাস করে না। অতীতের মতো তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্রের পথই বেছে নিয়েছে বিএনপি।

ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (ভাসানী) এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান এমএ ভাসানী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31