IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> মাথা ঘোরার সমস্যায় অবহেলা নয়

মাথা ঘোরার সমস্যায় অবহেলা নয়

ধূমকেতু নিউজ ডেস্ক : বহু রোগই আগাম সংকেত দেয়। কিন্তু সচেতনতার অভাবে আমরা বুঝতে পারি না সে সব উপসর্গ। মাথা ঘোরানো তেমনই একটি উপসর্গ। যত ক্ষণ না গুরুতর কোনও সমস্যা দেখা দিচ্ছে, তত ক্ষণ মাথা ঘুরলেও তাকে গুরুত্ব না দেয়াই দস্তুর।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মাথা ঘোরানোর পিছনে লুকিয়ে থাকতে পারে গুরুতর কোন সমস্যা। তাই সময় থাকতে সতর্ক হওয়া দরকার। প্রয়োজন চিকিৎসকের পরামর্শ নেয়া।

রক্তচাপের সমস্যা

রক্তচাপের সমস্যার অন্যতম প্রধান উপসর্গ মাথা ঘোরানো। উচ্চ রক্তচাপ ও স্বাভাবিকের থেকে কম রক্তচাপ, দুই ক্ষেত্রেই মাথা ঘুরতে পারে। এই অবস্থায় পড়ে গেলে চোট-আঘাত লাগার আশঙ্কাও খুব বেড়ে যায়। বিশেষ করে যারা নিয়মিত রক্তচাপের ওষুধ খান, তারা যদি কখনও ওষুধ খেতে ভুলে যান, তবে এই সমস্যা দেখা দেয়ার আশঙ্কা বেড়ে যায়।

হার্টের সমস্যা

মস্তিষ্কে কম অক্সিজেন পৌঁছলে মাথা ঘুরতে পারে। অনেক সময়ে হৃদ্‌যন্ত্রের সমস্যা থাকলে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না। ফলে এই সমস্যা দেখা দেয়। তাই মাথা ঘোরানোর সমস্যা হৃদ্‌রোগের পূর্বাভাস হতে পারে।

স্ট্রোক

মস্তিষ্কে যে কোনও সমস্যা হলেই তার প্রভাব পড়তে পারে দেহে। স্ট্রোকও তার ব্যতিক্রম নয়। স্ট্রোক হলে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। কিন্তু অনেক সময় শুরুতে তা বোঝা যায় না। হঠাৎ দেহ টলে ওঠা, মাথা ঝিমঝিম করা, ভারসাম্য বিগড়ে যাওয়া এই রোগের লক্ষণ। অনেক সময়ে মাথা ঘোরার সঙ্গে সঙ্গে দেহের এক দিক অবশ হয়ে আসতে পারে।

কানের সমস্যা

কানের সমস্যা থেকেও মাথা ঘুরতে পারে। বিশেষ করে যদি শুয়ে মাথা ঘোরে, তবে তার পিছনে থাকতে পারে কানের সমস্যা। বিষয়টির ডাক্তারি নাম ‘বিনাইন প্যারক্সিমাল পজিশনাল ভার্টিগো।’ অন্তঃকর্ণে কিছু ছোট ছোট যন্ত্র স্থানচ্যুত হলে এমন সমস্যা তৈরি হয়। কানে জীবাণুর সংক্রমণ হলে আরও বেড়ে যায় সমস্যা। এমনকি, মস্তিষ্কে মেনিনজাইটিসের সমস্যা থাকলেও মাথা ঘুরতে পারে। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ