IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> লিভারপুলের গোল উৎসব

লিভারপুলের গোল উৎসব

ধূমকেতু নিউজ ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিভারপুল। বুধবার রাতে মোহাম্মদ সালাহর হ্যাটট্রিকে বড় জয় নিশ্চিত করে দলটি। এছাড়া জোড়া গোল পান ফিরমিনো। বাকি গোল দুইটি আসে ডারউইন নুনেজ ও হার্ভি এলিয়টের পা থেকে।

এ ম্যাচে শুরুর একাদশেই ছিলেন না সালাহ। সাম্প্রতিক সময়ে ছন্দহীনতায় বেশ ভুগছিলেনও। সালাহর বেঞ্চে থেকে শুরু করা তাই একেবারে চমকও ছিল না। ম্যাচের ৬৮ মিনিটে নুনিয়েজেরে বদলে মাঠে নামেন এই মিসরীয় ফরোয়ার্ড। তখনই অবশ্য ম্যাচে ৩-১ গোলে এগিয়ে ছিল লিভারপুল।

ঘরের মাঠে শুরু থেকেই লিভারপুলকে চাপে রাখে রেঞ্জার্স। দারুণ সব আক্রমণ সাজিয়ে লিভারপুলের রক্ষণভাগে কাঁপন ধরায় স্কটিশ দলটি। গোলও পেয়ে যায় ১৭তম মিনিটে। স্কট আরফিল্ডকে লক্ষ্য করে বক্সে বল বাড়ান জ্যাক। প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। সাত মিনিট পর লিভারপুলকে সমতায় ফেরায় ফিরমিনো।

বিরতির পর খেলতে নেমেই লিভারপুলকে এগিয়ে নেন ফিরমিনো। ৫৫তম মিনিটে গোমেজের পাওয়া ক্রস থেকে সুন্দর শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। দশ মিনিট পর ব্যবধান আরও বাড়ান নুনেজ। ফিরমিনোর দারুণ পাস থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান এই ফরোয়ার্ড।

৬৮তম মিনিটে নুনেজকে উঠিয়ে সালাহকে মাঠে নামান ইয়ুর্গেন ক্লপ। কিছুক্ষণ পরই পায়ের জাদু দেখান তিনি। প্রথম গোলটি সালাহ করেন ৭৫তম মিনিটে; একটু উপরে উঠে যাওয়া বল আলতো করে নিচে নামিয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন। ৮০তম মিনিটে ঘিরে ধরা ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের শটে দ্বিতীয় এবং পরের মিনিট বাঁ পায়ের বাঁকানো শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

ছয় গোল করেও থামেনি লিভারপুল। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ব্যস্ত করে রাখে ক্লাবটি। শেষ পর্যন্ত আরও একটি গোল পেয়ে যায়। ৮৭তম মিনিটে গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন হার্ভি এলিয়ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31