IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> ‘বর্তমান মানব জীবনকে আমরা ধর্মের ভিত্তিতে গড়তে চাই’

‘বর্তমান মানব জীবনকে আমরা ধর্মের ভিত্তিতে গড়তে চাই’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির ভাষণের মধ্য দিয়ে তেহরানে ৩৬তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন শুরু হয়েছে।

সুন্নিরা মনে করেন ১২ রবিউল আওয়াল এবং শিয়ারা মনে করেন ১৭ রবিউল আওয়াল হচ্ছে বিশ্বনবী (সা.)-এর জন্মদিন। এ কারণে ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনির নির্দেশে প্রতি বছর ১২ থেকে ১৭ রবিউল আউয়াল পর্যন্ত এই কয়দিন ইসলামি ঐক্য সপ্তাহ পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিয়া ও সুন্নি আলেমদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে মুসলিম উম্মাহর ঐক্যের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে চিন্তাবিদদের মধ্যে সমন্বয় সাধন, অভিন্ন ও শক্তিশালী মুসলিম উম্মাহ গঠন করা এবং মুসলমানদের মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানের কার্যকর ভূমিকা রাখা।

এ সম্মেলনের উদ্বোধনী ভাষণে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ‘ইসলামি ঐক্য সম্মেলনের বার্তা হচ্ছে বর্তমান মানব জীবনকে আমরা ধর্মের ভিত্তিতে গড়তে চাই। মুসলিম জাহানের শহীদরা মুসলমানদের চেতনাকে জাগ্রত করেছে। অনেকে মনে করে ইসলাম ধর্ম ব্যক্তিগত আচার অনুষ্ঠান পালনের বিষয়। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামের জন্য শহীদদের রক্ত মুসলিম জাগরণে ভূমিকা রেখেছে। মুসলমানরা চায় ইসলামের ভিত্তিতে নিজেদের জীবন পরিচালনা করতে এবং এটাই শত্রুদের দুশ্চিন্তার প্রধান কারণ’।

পর্যবেক্ষকরা বলছেন, আজকের বিশ্ব সাম্রাজ্যবাদী চক্র ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ অবস্থান নিয়েছে। তারা বিশ্বনবী (সা.)কে অবমাননা করছে এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখনই মুসলমানদের মধ্যে ঐক্যের ডাক আসে তখনই শত্রুরা আতঙ্কিত হয়ে পড়ে। এ কারণে শত্রুরা যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে জন্য মুসলমানদেরকে সচেতন থাকতে হবে। এ কারণে আন্তর্জাতিক ইসলামি ঐক্যসপ্তাহ উদযাপন মুসলমানদের মধ্যে ঐক্য জোরদার এবং শত্রুর সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার সুযোগ এনে দিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

গত কয়েক দশকের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে যে শত্রুরা সবসময়ই মুসলমানদের সত্যিকারের স্বাধীনতার বিরোধী। দেখা গেছে যখনই মুসলমানরা নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়েছে তখনই তারা উন্নতি ও স্বাধীনতা থেকে ছিটকে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নয়া ইসলামি সভ্যতা বিনির্মাণ বিষয়ে বলেছেন, মুসলিম দেশগুলো জ্ঞানবিজ্ঞান, সম্পদ, নিরাপত্তা ও রাজনৈতিক শক্তির দিক দিয়ে একই রকম অবস্থানে নেই। সে কারণে আমাদের সবার উচিত একে অপরকে সহযোগিতা করা। এ ক্ষেত্রে তিনি ইরানের অবস্থানের কথা তুলে ধরেন।

যাইহোক, তেহরানে আয়োজিত ইসলামি ঐক্যসপ্তা মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে সবার প্রত্যাশা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31