IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রামেক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করবে রাবি প্রশাসন

রামেক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করবে রাবি প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের তিন তলার বারান্দা থেকে পড়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলা এবং ছাত্রদের উপর হামলা করার অভিযোগে রামেক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ নামা দাখিল করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় উপাচার্য কনফারেন্স রুমে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামীকাল শনিবার স্থানীয় প্রশাসন, মতিহার অথবা রাজপাড়া থানায় এ অভিযোগ দাখিল করা হবে বলে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এর সভাপতিত্বে রাবি শিক্ষার্থী শাহরিয়ার এর মৃত্যুর ঘটনায় হল কর্তৃপক্ষকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়েছে। এই কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও আগামী ২৪ অক্টোবর হবিবুর রহমান হল প্রাধাক্ষ্যকে সন্ধ্যা ৬টায় শোক সভার আয়োজন করতে বলা হয়েছে।

চিকিৎসায় অবহেলা, শিক্ষার্থীদের উপর হামলা, মৃত্যুর সার্বিক ঘটনাসহ যাবতীয় বিষয় তদন্ত করার জন্য ৯ সদস্য বিশিষ্ট আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক।

অন্যান্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলার চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক ড. কুদরত-ই-জাহান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ফরিদুল ইসলাম, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম, হবিবুর রহমান হল প্রাধক্ষ্য এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এফ এম জাহিদ।

অভিযোগ দাখিলের পরে মামলা করা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে জানান যে, আমরা এখনি মামলা করছি না। এই ঘটনার সাথে যে সকল চিকিৎসক, কর্মকর্তা, আনসারসহ যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করছি। আইন অনুযায়ী প্রশাসন সেটার ব্যবস্থা নিবে।

উল্লেখ যে গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাবির হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে আহত হয় মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা দিতে দেরি হওয়ার শাহরিয়ারের মুত্যু হয় বলে অভিযোগ করে সহপাঠীরা। এক পর্যায়ে সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসক, কর্মকর্তা ও আনসার সদস্যদের সাথে হামলায় আহত হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31