IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> জাতীয় প্রতারক চক্রের ফাঁদে যুবক, দেশের দুই বিভাগে ২ মামলা

জাতীয় প্রতারক চক্রের ফাঁদে যুবক, দেশের দুই বিভাগে ২ মামলা

ধূমকেতু প্রতিবেদক : বিক্রয় ডট কম নামের একটি বেচাকেনার অনলাইন মাধ্যমে প্রতারক চক্রের খপ্পরে পড়ে দুইটি পৃথক মামলায় জড়িয়ে পড়েছে রাজশাহীর গোলজারবাগ, গুড়িপাড়ার সেলিম রেজার পুত্র সজিবুর রহমান সজিব।

রোববার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতারকের দ্বারা হেনস্তার কথা শিকার করে কলেজ পড়ুয়া যুবক সজিবুর রহমান সজিব এবং তার সাথে ঘটে যাওয়া প্রতারক চক্রের কারসাজি গণমাধ্যমে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সজিবুর রহমান বলেন, আমি ২০২১ সালের জুলাই মাসে আমার ফোন বিক্রি করবো বলে অনলাইন কেনাবেচার অ্যাপ বিক্রয় ডট কমে আমার ফোনের ছবি দিয়ে পোষ্ট করি।

সেই সূত্রে ঢাকার একজন ব্যাক্তি আমাকে ফোন দিয়ে বলে আমার ফোনটি তিনি কিনতে চায়। তারপর তিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়ে নেয়ার পর বেশ কয়েকবার কথা হয় তার সাথে।

দুইদিন পর তিনি আমাকে ফোন দিয়ে বলেন, আপনার ফোন টা আমি নিতে পারবো না, ভালো ফোন পেয়েছি ওইটা নিবো। আমি বলি আচ্ছা ঠিক আছে বলে ফোন রেখে দিয়। তারপরে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে বলেন আপনার (সজিব) বাসা কোথায়, আপনি কি করেন? আমি বলি, আমার বাসা রাজশাহীতে, আমি শিক্ষার্থী।

আমি বলি আপনি কি করেন তিনি বলেন, আমি ঢাকার সাভারের একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, পরে তিনি আমাকে বলেন যে, আমাদের এইখানে আপনি জব করবেন? আমাদের কোম্পানিতে লোক নিবে (নিয়োগ)। আমি চাকুরি করার প্রস্তাবে সম্মতি জানালে সে আমার নিকট থেকে আমার এনআইডি কার্ড, বাবা-মার এনআইডি কার্ড, আমার জন্ম সনদ, এসএসসি মার্কশিট, এসএসসির প্রবেশ পত্রসহ যাবতীয় কাগজ পত্র চাই। আমি ওইগুলার ছবি তুলে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। পরে তিনি কাগজ গুলো পাওয়ার পর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপরে আমার সাথে আর কোন যোগযোগ হয়নি। এ ঘটনার কয়েকদিন পর আমি আমার ফোনের সফটওয়্যার জনিত সমস্যার কারণে আমার ব্যবহৃত ফোনটি রিসেট করে দিই (ডিলিট)। এইভাবে কয়েক মাস কেটে যায়।

ভুক্তভোগী যুবক আরও বলেন, তারপর ২০২১ আগষ্ট মাসের প্রথম দিকে রাজশাহী পুলিশ লাইন থেকে বাধন নামে একজন পুলিশ সদস্য আমার বাসায় এসে জানায় যে, আমি নাকি আইফোন দেয়ার নাম করে পটুয়াখালীর জেলার ইয়াসিন পাটোয়ারীর কাছ থেকে ৫০,০০০ টাকা হাতিয়ে নিয়েছি। পরবর্তীতে ইয়াসিন পাটোয়ারী আমার বাবার সাথে কথা বলে।

তিনি বলেন, আপনার ফ্যামিলির যাবতীয় ডকুমেন্টস আমার কাছে আছে। আমার বাবাকে তিনি অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন ভালোই ভালো আমার টাকা আমাকে ফিরিয়ে দিবেন নাহলে আপনার ফ্যামিলির এমন ক্ষতি করবো যা আপনারা সারা জীবন আফসোস করবেন। এর পরই আমি আমার নিরাপত্তার কারণে ০৬/১২/২০২১ তারিখে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটা জিডি করি, জিডি নম্বর-২৫৪।

তারপর আবারো ২০২২ সালের সেপ্টেম্বর ২৭ তারিখে কাশিয়াডাঙ্গা থানার জালাল নামক এস.আই এসে আমার বাসায় জানায় যে, বরিশালের পিবিআই এ প্রতারণার মামলা হয়। পরে জানতে পারি আইফোন দেয়ার নামে ৫০হাজার টাকা আমার এনআইডি কার্ড, আমার বাবা-মা’র এন আইডি কার্ড দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছি বলে অভিযোগ হয়েছে।

পরবর্তীতে ০২/১০/২০২২ আমার বাসায় মতিহার থানার ২ জন এসআই কে নিয়ে ঢাকা উত্তরার ইমরান নামের একজন আসে এবং তার কাছে ০১৭৯১৭৬২৮০১ এই নম্বরে কে বা কারা সজিব সেজে কথা বলেছে এবং আবার আমার এনআইডি কার্ড,আমার বাবা-মা’র এনআইডি, আমার এসএসসির মার্কশীট ও প্রবেশপত্রসহ সব কিছু দেখিয়ে ০১৭৯১৭৬০৭৮৫ নম্বরে নগদে ৬০,০০০ ও রকেটে ১০,০০০ টাকা হাতিয়ে নেয়। তাকে এস.এ পরিবহন থেকে ০১৭৭৫১১৭০৭২ এই নম্বর থেকে জানায় তার একটা পন্য এসেছে তখন তিনি নাকি টাকা পাঠায়।

আবার ১৯/১০/২২ তারিখে কাশিয়াডাঙ্গা থানার মুক্তারুল নামক এস.আই বাসায় এসে জানায়, ঢাকা শেরেবাংলা নগরের তুহিন নামের একজন ব্যাক্তির কাছ থেকে সজিব সেজে ০১৭৪৫৭৫৩৬৬৫ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে এবং আমার এনআইডি কার্ড,বাব-মা’র এনআইডি, আমার এসএসসি মার্কশীট ও প্রবেশপত্র সহ যাবতীয় কাগজ দেখিয়ে আক্কাশ আলী নামক একজনের ০১৭৯১৭৬০৭৮৫ এই নম্বরে ক্যামেরা দেওয়ার নাম করে ৩০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী যুবক প্রতারক চক্রের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31