IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাঘার যুবক

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাঘার যুবক

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিভিন্ন কোম্পানির পন্যে সরবরাহের কাজে বাড়ি থেকে সকালের দিকে বের হয়েছিলেন পরিবেশক সামসুজ্জামান সৈকত (২৬)। রাতে বাড়িতে ফিরেছেন লাশ হয়ে।

শনিবার রাত সাড়ে ৯টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতের পরিবার। নিহত সামসুজ্জামান সৈকত বাঘা উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন সামসুজ্জামান সৈকত।

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর ২টার দিকে শামসুজ্জামান মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় শহরের দিক থেকে অপর একটি মোটরসাইকেলটি মহাসড়কে উঠছিল। মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামসুজ্জামান মোটরসাইকেল থেকে পড়ে যান এবং তার মাথায় আঘাত লাগে। দুর্ঘটনার পর অপর মোটরসাইকেল চালক উঠে পালিয়ে যান। তাকে শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা সামসুজ্জামান সৈকতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামসুজ্জামানের পরিবারের দাবি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিহত সামসুজ্জামান সৈকতকের চাচা প্রভাষক আসলাম হোসেন জানান, তারা দুই ভাই। এক ভাই সারোয়ার জাহান সুইট সহকারি জজ হিসেবে কর্মরত। সামসুজ্জামান সৈকত পরিবেশক হিসেবে বিভিন্ন কোম্পানির খাদ্য পন্যে সরবরাহ করত। শনিবার রাত সাড়ে ৯টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান প্রভাষক আসলাম হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31