IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় মেয়েকে হত্যার দায়ে বাবা-মা-ভাই গ্রেপ্তার

পুঠিয়ায় মেয়েকে হত্যার দায়ে বাবা-মা-ভাই গ্রেপ্তার

হত্যা, হত্যার অভিযোগ, পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় হোসনেয়ারা প্রান্তির (২০) মৃত্যুর আট মাস পর রহস্য উন্মোচন হয়েছে।

পুলিশ বলছে, প্রান্তি আত্মহত্যা করেনি। বাবা, মা ও ভাই মিলে তাঁকে হত্যার পর তাঁর লাশ ঝুলিয়ে রেখেছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অভিযোগে বুধবার (৯ নভেম্বর) সকালে প্রান্তির বাবা হাসানুজ্জামান বাবু (৪৫), মা নাসরিন বেগম (৪০) ও ভাই নাসিমকে (১৮) গ্রেপ্তারের পর পুলিশ তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে। গ্রেপ্তাকৃতরা উপজেলা সদরের গণ্ডগোহালী গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, ‘প্রান্তির ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এসেছে। ওই প্রতিবেদনে আত্মহত্যা নয়, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এর মধ্যে প্রান্তির ভাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন, তবে এখনো তাঁর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি বলেন, গ্রেপ্তাকৃতরা জানিয়েছেন, মেয়েটির জীবনযাপন উগ্র ছিল। এ কারণে তাঁরা ক্ষিপ্ত হয়ে মারধর করেন। একপর্যায়ে মেয়েটি মারা যান। এরপর তাঁকে বাড়ির পাশে একটি আমগাছে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় ওই সময় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

জানা গেছে, প্রান্তি গত বছর পরিবারের অমতে পৌর সদর এলাকার কাঁঠালবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জিয়ারুল ইসলামকে পালিয়ে বিয়ে করেন। উভয় পরিবার তাঁদের বিয়ে মেনে নেয়নি। হত্যাকাণ্ডের কয়েক দিন আগে প্রাপ্তি বাবার বাড়ি বেড়াতে আসেন। গত ৫ মার্চ রাতে বাবা, মা ও ভাই মিলে প্রান্তিকে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন এবং প্রান্তি আত্মহত্যা করেছেন বলে তাঁরা প্রচার করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31